প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গিয়েও ফিরে এলেন কর্নেল অলি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য গিয়েছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। কিন্তু বৈঠকস্থলে ঢোকা হয়নি তার। শেষ পর্যন্ত তিনি ফিরে এসেছেন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আওয়ামী লীগ ও তাদের সমমনা দলগুলো ছাড়া বাকিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা, এ তথ্য আগেই জানানো হয়েছিল। সেখানেই নিজের মতামত তুলে ধরতে গিয়েছিলেন কর্নেল অলি।

এলডিপির একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে উপদেষ্টা আদিলুর রহমান খান এলিডিপি সভাপতিকে আজকের বৈঠকে আমন্ত্রণ জানান। তাই দুপুরের পর ফরেন সার্ভিস একাডেমিতে গিয়েছিলেন তিনি। ঢোকার মুখে রাজনীতিবিদদের যে তালিকা দেয়া ছিল, তাতে নাম না থাকায় শেষ পর্যন্ত তিনি ঢুকতে পারেননি।

এলিডিপির ওই সূত্র আরও জানিয়েছে, পরক্ষণেই উপদেষ্টাদের তরফে আবারও যোগাযোগ করা হয়েছিল কর্নেল অলির সঙ্গে। তাকে আসতেও বলা হয়েছিল। কিন্তু তিনি আসতে অপারগতা প্রকাশ করেন।

গতকাল সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঢাকায় ট্রাম্পের দূত সার্জিও গোর, তিন দিনের গুরুত্বপূর্ণ সফর

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গিয়েও ফিরে এলেন কর্নেল অলি

আপডেট সময় ০৫:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪