শিরোনাম :

কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনে অবমুক্ত

সুন্দরবনের নদীতে জীবনাচরণ জানতে কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে অবমুক্ত করা হয়েছে।  রবিবার (২৬ মার্চ) বিকেলে সুন্দরবনের চরাপুটিয়া এলাকায় এই কুমির অবমুক্ত করা হয়।
কুমিরটির পিঠে বসানো স্যাটেলাইট ট্রান্সমিটারের মাধ্যমে কুমিরের জীবনাচরণের গুরুত্বপূর্ণ বিষয় জানা যাবে। জীবনাচারণ জানার ফলে কুমিরের খাবার ও অন্যান্য বিষয় সম্পর্কে আরো বেশি গবেষণা করা সম্ভব হবে বলে জানান করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির।
তিনি বলেন, ‘মূলত কুমিরের জীবনাচারণ জানতে স্যাটেলাইট ট্রান্সফরমার বসিয়ে কুমির অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের উর্দ্ধোতন কর্মকর্তাদের পাশাপাশি আন্তর্জাতিক কুমির বিশেষজ্ঞরাও যুক্ত ছিলেন এই প্রক্রিয়ার সঙ্গে। আশাকরি এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা কুমির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাব। ফলে কুমিরের খাবার ও চিকিৎসায় আমুল পরিবর্তন আসবে।’
এর আগে বিশ্বে বিভিন্ন প্রাণী নিয়ে গবেষণা করা হলেও বাংলাদেশে প্রথমবার গত বছরের ১৩ ও ১৬ মার্চ চারটি কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে বনের ভদ্রা ও হারবাড়িয়া এলাকায় অবমুক্ত করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনে অবমুক্ত

আপডেট সময় ০৫:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫