শিরোনাম :

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি, গরমে গলে যাচ্ছে সড়কের পিচ

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। শুক্রবার (৯ মে) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এই মাত্রায় তাপমাত্রা উঠেছে প্রথমবারের মতো। বাতাসে আর্দ্রতা মাত্র ২৪ শতাংশে নেমে আসায় জনজীবনে তীব্র গরমের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে।

গরমের তীব্রতায় শহরের বিভিন্ন সড়কের পিচ গলে যাচ্ছে। বিশেষ করে কোর্টরোড ও বড়বাজার এলাকার সড়কে এই দৃশ্য চোখে পড়েছে। এতে যান চলাচলেও তৈরি হয়েছে ভোগান্তি।

এরআগে বৃহস্পতিবার (৮ মে) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা সড়ক বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম বলেন, ‌‌‘বিভিন্ন সড়কে পিচ গলে যাওয়ার খবর পেয়েছি। সেসব স্থানে বালু ছিটানো হচ্ছে, যাতে যান চলাচলে সমস্যা না হয়। তবে গরম যদি আরও বাড়ে, তাহলে পরিস্থিতি সামাল দিতে বাড়তি ব্যবস্থা নিতে হতে পারে।’

জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা উঠলেই হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে। তাই বাইরে না গিয়ে বেশি করে পানি ও ফলমূল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জামিনুর হক জানান, বর্তমানে জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আগামী ১৩ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

আ’লীগের সুবিধাভোগী রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে পালায়? প্রশ্ন সারজিসের

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি, গরমে গলে যাচ্ছে সড়কের পিচ

আপডেট সময় ০৫:৫১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫