শিরোনাম :

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ৩১দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে মোংলায় পৌর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকেলে শহরের রিমঝিম চত্বরে অনুষ্ঠিত বিএনপির এ সমাবেশ জুড়েই ছিল এক সময়ের মিত্র দল জামায়াত ইসলামীর কঠোর সমালোচনা।
তাদের চোর, লুটেরা ও বিশ্বাসঘাতকসহ নানা রকম উপাধি দিয়ে সমালোচন করেন বাগেরহাট জেলার ও মোংলার বিএনপির নেতারা। সমাবেশে তারা বলেন, চারদলীয় জোট সরকারের সময় তাদের নেতাদের র‌্যাব দিয়ে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলেছেন জামায়াত। এখন এই দলটি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন এবং বিএনপিকে বিরোধী দল হিসেবে দাঁড় করানোর পায়তারা চালাচ্ছেন। তবে জামায়াত ইসলামীর সেই স্বপ্ন কখনোই পূরণ হবেনা বলেও উল্লেখ করেন নেতারা।
 তারেক রহমানের নেতৃত্বেই আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবেন বলে তারা ৩১দফা বাস্তবায়নে মাঠ পর্যায়ে সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবাণ জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, জেলা বিএনপির  সদস্য  ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা  আঃ হালিম খোকন, মোংলা পৌর বিএনপির আহবায়ক মোঃ জুলফিকার আলী, পৌর বিএনপির  সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক এমরান হোসেন,  বাবলু ভুইয়া, বিএনপি নেতা আব্দুস সালাম ব্যাপারী, সাবেক পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক,  ইমান হোসেন রিপন,  পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম,  সাবেক ছাত্রদল নেতা বেল্লাল হোসেন, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজিব মিয়া শান্ত  সহ পৌর বিএনপির  ৯ টি ওয়ার্ডের সভাপতি – সাধারণ সম্পাদক ও স্থানীয় দলীয়  নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ৩১দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ

আপডেট সময় ১০:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫