শিরোনাম :

পুকুরে ডুবে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পুকুরে গোসল করতে নেমে শান্তুনু কর্মকার নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) বিকেলে কুয়েট ক্যাম্পাসের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আবুল বাসার মোহাম্মাদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শান্তুনু সুকুমার চন্দ্র কর্মকারের ছেলে।

উদ্ধারকারী ফায়ার সার্ভিসের খুলনা সদর স্টেশনের ফায়ারম্যান জানান, তারা বিকেল ৩টার দিকে খবর পেয়ে দ্রুত কুয়েটে পৌঁছান। সর্বোচ্চ তিন মিনিটের মধ্যে শান্তুনুর মরদেহ শনাক্ত করে উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা শিক্ষার্থীকে উদ্ধার করে। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, শান্তুনু বিকেল ৩টার দিকে কুয়েটের পুকুরে গোসল করতে নামে। ফিরে আসতে দেরি দেখে তার সহপাঠীরা খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিলে তারা পৌনে ৪টার দিকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পুকুরে ডুবে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৬:০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫