শিরোনাম :

মোংলায় গরীব কৃষকদের ধান কেটে দিচ্ছেন বিএনপি নেতা শামীম

স্বেচ্ছায় ও বিনামূল্যে গরীব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা। শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় মোংলার চাঁদপাই এলাকায় নিজেই ধান কাটার মধ্যদিয়ে স্বেচ্ছায় এ ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম।
এ সময় তিনি বলেন, বীজ তৈরি, হালচাষ, বীজ রোপন, সার ও কীটনাশকের ব্যবহারসহ ধানের পরিচর্যায় কৃষকের অনেক টাকা খরচ হয়ে যায়। পরিশেষে ধান কেটে ঘরে তুলতেও দিনমজুরের খরচ দিতে হিমশিম খেতে হয় তাদের। তাই বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গরীব এ সকল কৃষকের ধান কেটে তারে ঘরে পৌঁছে দিচ্ছেন। এতে হতদরিদ্র কৃষকেরা উপকৃত হবেন। রামপাল উপজেলার ৬টি ইউনিয়নের গরীব কৃষকদের মাঠের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রুস্তম আলী, মোংলা পৌর বিএনপি’র সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম-আহবায়ক মোঃ ইমরান হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হানিফ শেখ, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম-আবায়ক নাহিদ হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইমান  হোসেন রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সাব্বির, সদস্য সচিব মো: নুর উদ্দিন টুটুল, যুগ্ম-আহবায়ক মোহন উদ্দিন, পৌর কৃষক দলের আহবায়ক জিয়াউল ইসলাম মিঠু, যুবদল নেতা রতন মাহমুদ, বি এম ওয়াসিম আরমান, আজিজুর রহমান সোহাগ, মামুন ভুইয়া, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মহসিন পাটোয়ারী সহ উপজেলার স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় গরীব কৃষকদের ধান কেটে দিচ্ছেন বিএনপি নেতা শামীম

আপডেট সময় ০৬:৪৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪