শিরোনাম :

মোংলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হামলা-পাল্টা হামলা 

মোংলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত ৭/৮ জন আহত হয়েছেন। সোমবার রাত ৯টায় পৌর শহরের মিয়াপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও নৌ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন। তিনি বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কারো কোন অভিযোগ পাওয়া যায়নি। 
হামলায় বিএনপির আহতরা হলেন-  আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের পৌর শাখার সভাপতি  জসিম, যুবদল কর্মী  মাহাবুব  লিটন ও  দিলরুবা ও আওয়ামী লীগের শহিদুল মোল্ল্যা   নাঈম মোল্লা,  এবং পারভীন।
 আহতদের মধ্যে বিএনপির ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর আওয়ামী লীগের আহতরা বাড়ীতে রয়েছেন। তারা (আওয়ামী লীগ) ভয়ে হাসপাতালে যেতে পারছেন না বলে দাবী করেছেন।
এদিকে আহত বিএনপির কর্মীরা বলছেন, আওয়ামী লীগের নেতা শহীদুলের বাড়ীতে নাশকতার গোপন মিটিং হচ্ছিল, সেখানে গেলে তারা আমাদের উপর হামলা করেন। আর আওয়ামী লীগের আহতরা বলেন, বিএনপির লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালান
এ ব্যাপারে মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন বলেন, ঘটনাস্থলে পুলিশ ও নৌবাহিনী রয়েছে  যাতে আর কোন অপ্রিতকর কোন ঘটনা না ঘটে। এখনো কোন অভিযোগ পাওয়া যায় নি অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হামলা-পাল্টা হামলা 

আপডেট সময় ০৩:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫