শিরোনাম :

মোংলায় আটক ১৪ ভারতীয় জেলেকে জেলহাজতে প্রেরণ

মোংলায় আটক হওয়া ১৪ ভারতীয় জেলেকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ভারতীয় এ জেলেদেরকে সোমবার দুপুরে বাগেরহাট আমলী আদালত-০৬ পাঠালে আদালত তাদেরককে জেলহাজতে প্রেরণ করেন।
শনিবার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে এফ,বি পারমিতা নামক ভারতীয় ফিসিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে তাদেরকে আটক করা হয়।
এর আগে গত ১৪ জুলাই বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে দুইটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করে নৌবাহিনী।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, রবিবার দিবাগত রাত ৩টার দিকে নৌবাহিনী একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জেলেকে থানায় হস্তান্তর করে।
এরপর ওই রাতেই নৌবাহিনী বাদী হয়ে ভারতীয় এ জেলেদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। সামুদ্রিক মৎস্য আহরণ আইন ২০২০ এর ২৫/১ ধারায় মামলা হয়েছে। সোমবার দুপুরে ওই জেলেদেরকে বাগেরহাট আমলী আদালত-০৬এ পাঠানো হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় আটক ১৪ ভারতীয় জেলেকে জেলহাজতে প্রেরণ

আপডেট সময় ০৯:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫