শিরোনাম :

মোংলায় ইউএনও’র বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ, অপসারণে ২৪ ঘন্টার আল্টিমেটাম 

মোংলায় আ’ লীগের চার ইউপি চেয়ারম্যানকে নিয়ে নিজ কার্যালয়ে গোপন মিটিংয়ের অভিযোগে ইউএনও’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি। পরে তারা ইউএনওর অপসারণের দাবি করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। 
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার সামনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এই ঘোষণা দেন তারা। এর আগে ইউএনওকে আ’ লীগের দোষর উল্লেখ করে তার বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপির কয়েক’ শ নেতা কর্মী।
উল্লেখ্য, বুধবার সকালে নিজ কার্যালয়ে আওয়ামী লীগের নেতা ও চাঁদপাই, মিঠাখালী, বুড়িরডাঙ্গা ও চিলা ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে ইউএনও আফিয়া শারমিন মিটিং করেন। এ খবর বাইরে ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে বিএনপির নেতা- কর্মিরা।
জানতে চাইলে এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন দাবি করেন, আজ বুধবার সকালে তার কার্যালয়ে সামাজিক বনায়ন বিষয়ক একটি সভা হয়েছে। সেখানে উপজেলার চাঁদপাই  ইউপি চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, বুড়িডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল ছাড়াও উপজেলা বিএনপির নেতা আব্দুল মান্নানও উপস্থিত ছিলেন। এখন তার ( ইউএনও) বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে। কেন বিএনপি নেতারা এই মিছিল করছেন সে বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি ইউএনও আফিয়া শারমিন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় ইউএনও’র বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ, অপসারণে ২৪ ঘন্টার আল্টিমেটাম 

আপডেট সময় ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫