শিরোনাম :
মোংলায় যৌথ বাহিনীর অভিযানে পৌর কাউন্সিলর সহ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আটক
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ০৬:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- 224
মোংলায় বিশেষ অভিযানে মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগের সাতজন নেতা-কর্মীকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোররাতে মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
আটকৃতরা হলেন-মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলোচিত সাবেক কাউন্সিলর বাহাদুর মিয়া, দ্বিগরাজ এলাকার আওয়ামী লীগ নেতা শেখ গোলাম মাওলা কাকন, সেলিম মাতুব্বর, আশরাফুল আলম বাবু, ইব্রাহিম শিকদার রাজন, মনিরুল ইসলাম ও সাবেক পৌর কাউন্সিলর শফিকুর রহমান ওরফে (সাদ্দাম শফি)র ছেলে যুবলীগ নেতা হুমায়ুন কবির পলাশ। তাদের সকলের বাড়ি মোংলা পোর্ট পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম জানায়, মোংলা পোর্ট পৌরসভার শহরের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মো: বাবুল শরীফের কাছে মোটা অংকের চাঁদা দাবী করে আসামীরা। তাদেন দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে একা পেয়ে তাকে মারধর করে বলে মামলায় বাদি উল্লেখ করে। এ ঘটনায় বাবুল শরিফ বাদি হয়ে মোংলা থানায় চাঁদাবাজি ও মারধরের মামলা দায়ের করেন সে। সেই মামলায় তাদের বৃহস্পতিবার ভোররাতে আটক করে যৌথবাহিনীর সদস্যরা।
আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় তিনি।
ট্যাগস
খুলনা বিভাগ
জনপ্রিয় সংবাদ


























