শিরোনাম :

সুন্দরবনে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ

সুন্দরবনে পৃথক অভিযান পরিচালনা করে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এঘটনায় একজন হরিণ শিকারিকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।
১৭ মার্চ সোমবার  দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ মার্চ  রাতভর বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ স্টেশন কয়রা, কৈখালী এবং হারবারিয়ার আভিযানিক দল যথাক্রমে কয়রার দক্ষিণ খাসিটানা, শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন সুন্দরবন বাজার ও তৎসংলগ্ন এলাকা এবং মোংলার জয়মনির ঘোল এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে।
 অভিযান সমূহে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত মোট ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা সহ ১ জন হরিণ শিকারিকে  আটক করা হয়।
আটক হরিণ শিকারী মো: বাবু আলম (২৭) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস, মাথা, চামড়া, পা এবং আটককৃত হরিণ শিকারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বনবিভাগ ও নৌপুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ বণ্যপ্রাণী পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সুন্দরবনে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ

আপডেট সময় ০৮:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫