চট্টগ্রামে কাঁচা মরিচের কেজি হাজার টাকা

ফাইল ছবি

চলমান বার্তা ডেস্ক : চট্টগ্রামে অতীতের সব রেকর্ড ভেঙেছে কাঁচা মরিচ। খুচরা পর্যায়ে ১ হাজার টাকা দরে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। আর পাইকারিতে প্রতিকেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, অন্যান্য সবজির বাজারও লাগামহীন।

সরজমিনে গিয়ে দেখা যায়, বন্দরনগরীর রিয়াজউদ্দিন বাজারের সব আড়ত ফাঁকা পড়ে রয়েছে। বন্যায় সড়ক-মহাসড়ক তলিয়ে যাওয়া এবং ট্রেন বন্ধ থাকার কারণে কাঁচা মরিচসহ অন্যান্য সবজির সরবরাহ তলানির দিকে। এর প্রভাব পড়েছে বাজারে।

বিক্রেতারা জানান, এই দাম বৃদ্ধির জন্য বন্যা ও পরিবহন সংকট দায়ী। সরবরাহ না থাকায় দাম বেড়েছে।

ক্রেতারা জানান, বাজার নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। আগে কখনোই কাঁচা মরিচের দাম এতো বাড়তে দেখিনি। তাছাড়া, প্রায় সব সবজির দাম ১০০ টাকার ওপরে। এতে নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছে।

বন্দরনগরীর সবজি ও কাঁচা মরিচের বেশীরভাগ যোগান বগুড়া, ফরিদপুর, জামালপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে এসে থাকে। তবে, বন্যার কারণে ৩ দিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রয়েছে। এতে শতাধিক ট্রাক আটকা পড়েছে। তাছাড়া, বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকেও পণ্য পরিবহন ব্যহত হচ্ছে।

আরও পড়ুন;

লাগামছাড়া চালের বাজার,মুরগি-সবজিতে স্বস্তি

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চট্টগ্রামে কাঁচা মরিচের কেজি হাজার টাকা

আপডেট সময় ১১:০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪