বিয়ের কেনাকাটায় বেরিয়ে গাড়িতেই ওমান প্রবাসী ৪ ভাইয়ের রহস্যজনক মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বিয়ের কেনাকাটায় বেরিয়ে একই পরিবারের চার আপন ভাইয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া জুড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির এসির গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তবে স্বজনরা ঘটনাটিকে ঘিরে রহস্যের ইঙ্গিত দিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
নিহতরা হলেন রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, শাহেদ, সিরাজ ও শহিদ। দীর্ঘদিন ধরে তারা Oman-এ প্রবাসজীবন কাটাচ্ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) রাতে এক ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে মাসকাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের মোলাদ্দা শহরে যান চার ভাই। কেনাকাটা শেষে গাড়িযোগে ফেরার পথে গাড়ির এসি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে গাড়ির ভেতরেই তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ হৃদয়বিদারক সংবাদ দেশে পৌঁছালে রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়া এলাকায় নেমে আসে শোকের মাতম। স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
নিহতদের স্বজন এয়াকুব সংবাদ মাধ্যমকে বলেন, “চার ভাইয়ের একসঙ্গে মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। এটি নিছক দুর্ঘটনা নাকি খাবারে বিষক্রিয়া কিংবা অন্য কোনো রহস্য রয়েছে, তা তদন্ত করে সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি। একইসঙ্গে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ও ওমান সরকারের সহযোগিতা কামনা করছি।”
জানা গেছে, নিহত চার ভাইয়ের মধ্যে দুইজন অবিবাহিত ছিলেন। আগামী শুক্রবার (১৫ মে) দেশে ফিরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের আনন্দের পরিবর্তে এখন পুরো পরিবারে বইছে শোকের।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিয়ের কেনাকাটায় বেরিয়ে গাড়িতেই ওমান প্রবাসী ৪ ভাইয়ের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০৩:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬