রাঙ্গুনিয়ায় চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মীর গোলাম মোস্তফা বাবুল। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের বাসিন্দা মীর মোহাম্মদ হোসেনের ছেলে।
রাঙ্গুনিয়া থানা সূত্রে জানা যায়, সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বাবুলকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পরপরই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মীর গোলাম মোস্তফা বাবুল পেশায় একজন দলিল লেখক এবং তিনি আওয়ামী লীগের লালানগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, বাবুলের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে ওয়ারেন্ট জারি ছিল। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাঙ্গুনিয়ায় চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৯:০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫