পদ্মায় বড়শিতে ধরা পড়ল ৪২ কেজির বাগাড় মাছ

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় ৪২ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ। গতকাল শনিবার (২৮ জুন) মধ্যরাতে হাজার বিঘা চরে মাছটি ধরা পড়ে জেলে আদু শেখের বড়শিতে। পরে মাছটি স্থানীয় চর হাজিগঞ্জ বাজারে এনে ১৮ জন মিলে ৬২ হাজার টাকায় কিনে ভাগাভাগি করে নেন।

স্থানীয় জেলেরা জানান, পানি বাড়ার কারণে বড় বড় মাছ এখন জালে ও বড়শিতে ধরা পড়ছে। শেষ রাতে আদু শেখের বড়শিতে আটকে পড়ে বিরল এই মাছটি। খবর ছড়িয়ে পড়লে বাজারে ভিড় করেন উৎসুক জনতা। মাছটি পরে ওজন করে দেখা যায়, ওজন প্রায় ৪২ কেজি।

এ বছর এই এলাকায় এটাই প্রথম এত বড় বাগাড় ধরা পড়ার ঘটনা। তবে বাগাড় মাছ আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় ‘মহাবিপন্ন’ হিসেবে চিহ্নিত। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী এ মাছ ধরা ও বিক্রি দণ্ডনীয় অপরাধ হলেও বাস্তবে তেমন নজরদারি নেই।

ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, খাবারের খোঁজে বা প্রজনন মৌসুমের কারণে নদীতে বড় আকারের বাগাড় মাছ ধরা পড়ছে। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বাগাড় শিকার ও বিক্রি দণ্ডনীয় হলেও মৎস্য সংরক্ষণ আইনে এমন নিষেধ নেই।

প্রশান্ত কুমার আরও বলেন, বড় মাছ ধরায় আমাদের আইনগত বাধা নেই। তবে জাটকা বা ছোট মাছ শিকার প্রতিরোধে আমরা নিয়মিত অভিযান চালাই। বড় মাছ ধরা ঠেকানোর এখতিয়ার আমাদের নেই- তবে চাইলে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারে।

কুমিল্লায় ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্তসহ গ্রেফতার ৫

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পদ্মায় বড়শিতে ধরা পড়ল ৪২ কেজির বাগাড় মাছ

আপডেট সময় ১১:১৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫