ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা ও মোটরসাইকেল ছিনতাইকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

রাজশাহীতে সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে (কোর্ট চত্বর) এ শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীতে দিন দিন ছিনতাই, সশস্ত্র হামলা ও অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। বিশেষ করে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা গণমাধ্যমকর্মীদের চরম নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করা হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে ভুক্তভোগী সাংবাদিক মোঃ রাজিব বলেন, “ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আমার ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার হয়নি, এমনকি একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রশাসনের এই গাফিলতিতে আমরা গভীরভাবে হতাশ।”
জানা যায়, দৈনিক চৌকস পত্রিকার ব্যুরো প্রধান সাংবাদিক মোঃ রাজিব (৪৪), পিতা—মৃত আমজাদ আলী, বাড়ি—মোহনপুর থানাধীন বসন্ত কেদার (বকপাড়া), গত ১৬ ডিসেম্বর ২০২৫ দিবাগত রাতে পেশাগত দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে সশস্ত্র ছিনতাইয়ের শিকার হন।
এজাহার সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি তার Hero HF Deluxe 13S (১০০ সিসি) লাল রঙের, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল নিয়ে মোহনপুরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে একটি পালসার মোটরসাইকেলে থাকা তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে।
পরবর্তীতে রাত আনুমানিক ৩টার দিকে পবা থানাধীন হাসেন জুট মিল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এ সময় মুখে মানকি টুপি ও মাফলার পরা এক দুর্বৃত্ত রামদা দিয়ে কোপ দিলে তিনি মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। প্রাণভয়ে তিনি হাসেন জুট মিলের ভেতরে ঢুকে পড়লে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ছিনতাই করে পালিয়ে যায়।
ছিনতাইকৃত মোটরসাইকেলটির আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা। ইঞ্জিন নম্বর A00504 এবং চ্যাসিস নম্বর C00327।
ঘটনার পর পবা থানায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষী হিসেবে কয়েকজনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা শুধু ব্যক্তি নয়, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি হুমকি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার, ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি ও কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।
উক্ত মানববন্ধন এ উপস্থিত ছিলেন দৈনিক চৌকস এর বিভাগীয় ব্যুরো রাজিব খাঁন, রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান, দৈনিক ডেসটিনি রাজশাহী ক্রাইম মাইনুল রহমান মিন্টু, কলম যোদ্ধা পত্রিকার সম্পাদক আকতাবুর রহমান দৈনিক উপচার পত্রিকার নাসির উদ্দিন চৌকস পত্রিকার জেলা প্রতিনিধি আতিকুর রহমান টনি ক্রাইম রিপোর্টার রানা, জাতীয় দৈনিক বাংলা প্রতিদিন এর রাজশাহী বিভাগীয় ব্যুরো সারোয়ার, লিটন

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা ও মোটরসাইকেল ছিনতাইকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৪:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫