রাজশাহীর মোহনপুরে ভেজাল সার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা বাজারে ভেজাল ও নিম্নমানের দস্তা সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ (২৩ ডিসেম্বর ২০২৫) মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানার নেতৃত্বে কেশরহাট বাজারের বালাইনাশক ও বীজ দোকানগুলোতে এ অভিযান পরিচালিত হয়।
সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭ ও ১৫ ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স তামিম এন্ড তাসনিমের স্বত্বাধিকারী মোঃ আবু তাহেরকে ৫ হাজার টাকা এবং মেসার্স বিসমিল্লাহ কৃষি বিপণীর স্বত্বাধিকারী মোঃ আঃ রউফকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ভেজাল সারের অভিযোগ বেড়েছে। এতে কৃষকরা ফসলের ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং উৎপাদন খরচ বাড়ছে। কেশরহাটের এ অভিযান কৃষকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
#সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা বলেন, “ভেজাল সার কৃষকদের জন্য মারাত্মক ক্ষতিকর। #আমরা নিয়মিত অভিযান চালিয়ে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। কৃষকদের সচেতন থাকতে এবং সন্দেহজনক সার কিনলে প্রশাসনকে জানাতে অনুরোধ করছি।”
#অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোস্তফা কামাল, উপসহকারী কৃষি অফিসার মেহেদী হাসান এবং মোহনপুর থানা পুলিশের একটি টিম।
স্থানীয় কৃষকরা বলছেন, এমন অভিযান তাদের আস্থা বাড়িয়েছে। তারা প্রশাসনের কাছে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন। প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

উন্নয়ন প্রকল্পে লাভের হিসাবে কারসাজি

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাজশাহীর মোহনপুরে ভেজাল সার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ০৪:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫