রায়গঞ্জে কৃষি জমির মাটি বিক্রির অভিযোগে ১৪ জনের কারাদণ্ড 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে বিক্রির দায়ে ১৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রায়গঞ্জ উপজেলার চন্দন বসাক, মো. রহমাতুল্লাহ, মো. শাহীন, শাহাদাত হোসেন, আবু তাহের, শামীম শেখ, খলিল মণ্ডল, আইয়ুব আলী, রাসেল হোসেন, মো. নাসিম ও মো. আব্দুল খালেক; তাড়াশ উপজেলার সুশান্ত কুমার সিং ও মো. আসলাম এবং উল্লাপাড়া উপজেলার মেরাজুল ইসলাম।
মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা ঘোষণা করেন।
ভ্রাম্যমাণ আদালতে ১২ জনকে দুই মাস করে, একজনকে চার মাস এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মাসুদ রানা বলেন, কৃষিজমির টপসয়েল কেটে বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে জমির উর্বরতা নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

উন্নয়ন প্রকল্পে লাভের হিসাবে কারসাজি

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রায়গঞ্জে কৃষি জমির মাটি বিক্রির অভিযোগে ১৪ জনের কারাদণ্ড 

আপডেট সময় ০৮:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬