রায়গঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা মা

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাবা মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত হলো শাহীন আলম (২৭)। সে চাঁদপুর গ্রামের শাজাহান আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে (২৪ ফেব্রুয়ারি) পরিচালিত এ মোবাইল কোর্টে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদকাসক্তি ও পারিবারিক সহিংসতার অভিযোগ প্রমাণিত হলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড- এবং ১০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা রায়গঞ্জের ব্রক্ষগাছা ইউনিয়নের চাদপুর গ্রামে এই ভ্রাম্যামন আদালত পরিচালনা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা জানান, দীর্ঘদিন ধরে মাদকসেবনের কারণে অভিযুক্ত পারিবারিক অশান্তি সৃষ্টি করছিল এবং বাবা-মাকে মারধর করার অভিযোগ ওঠে। অভিযান চলাকালে অভিযুক্তের বিরুদ্ধে তার নিজ বাবা-মা সাক্ষ্য প্রদান করেন। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এবং রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা আরও  জানান, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সন্তানদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি বলেও তিনি অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

উন্নয়ন প্রকল্পে লাভের হিসাবে কারসাজি

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রায়গঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা মা

আপডেট সময় ০৭:১৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬