শিরোনাম :
‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র এলপিজির দাম কমল ৩৫৭ টাকা,১২ কেজির নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে ‘চাকরি ছেড়ে ভোটে আসতে হবে’, আইন করার দাবি শিক্ষামন্ত্রীর নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী : ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বাজেট ২০২৬-২৭: সংসদে সরব বিরোধী দল, তবে অর্থবিলে নেই কোনো সংশোধনী প্রস্তাব—কী বার্তা দিচ্ছে এই নীরবতা? সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল:ভাঙবে কি ইতিহাস? বাংলাদেশে আর সন্ত্রাসবাদ নয় মেট্রোরেল–টার্মিনালসহ নানা ইস্যুতে জাপানের সঙ্গে ‘টানাপোড়েন’  সম্পর্ক ঠিক রাখতে চায় সরকার কেরানীগঞ্জে বিস্ফোরণ : নব্য জেএমবির পুনরুত্থান ও নিরাপত্তা ঝুঁকি জুলাই গণ-অভ্যুত্থান: ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হাসানুল হক ইনু

রোনালদোর দুই গোলে আল নাসরের জয়

ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত জোড়া গোলে জয় পেয়েছে আল নাসর। শুক্রবার (২৯ নভেম্বর) সৌদি প্রো লিগে ঘরের মাঠে দামাককে ২-০ গোলে হারিয়েছে রিয়াদের ক্লাবটি। ম্যাচের দুই অর্ধে গোল দুটি করেন পর্তুগিজ সুপারস্টার। এতে ৩৯ বছর বয়সী তারকার ক্যারিয়ার গোল হলো ৯১৫টি। চলতি বছরে এখন পর্যন্ত ৫০ ম্যাচ খেলে তার গোল ৪২টি।

ঘরের মাঠ আল-আওয়াল পার্কে শুরু থেকেই লিগ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দামাককে চেপে ধরে আল নাসর। ম্যাচের ১৭তম মিনিটে তারা গোলের দেখাও পেয়ে যায়। নিজেদের বক্সে দামাক ডিফেন্ডার আব্দেলকাদেরের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক স্পটকিকে বল জালে পাঠিয়ে দেন রোনালদো। ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমনাত্মক ভঙিতে খেলতে থাকে দু’দল। তবে দুদলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হন উভয় দলের ফরোয়ার্ডরাই।

এক পর্যায়ে আল নাসরের মোহামেদ সিমাকানকে ফাউল করে লাল কার্ড দেখেন দামাকের বেদ্রানে। এতে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা।

ম্যাচের ৭৯তম মিনিটে বাঁদিক থেকে নওয়াফ বুশালের কাটব্যাকে বল পেয়ে বাঁ পায়ের দারুণ শটে লক্ষভেদ করে নিজের দ্বিতীয় গোল পান রোনালদো।

শেষ পর্যন্ত গোল পরিশোধে মরিয়া হয়েও ব্যর্থ হন দামাকের খেলোয়াড়রা। এতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

আগামী ২ ডিসেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কাতারের ক্লাব আল সাদের মুখোমুখি হবে রোনালদো-মানেরা।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জুলাই গণ-অভ্যুত্থান: ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হাসানুল হক ইনু

৩০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রোনালদোর দুই গোলে আল নাসরের জয়

আপডেট সময় ১২:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪