শিরোনাম :
স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখলচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আবর্জনা মুক্ত দেশ গড়তে সহযোগিতা প্রত্যাশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা বেনজীর আহমেদের জামিন বাতিলের প্রক্রিয়া শুরু বেনজীরকে ফেরাতে সরকারের প্রক্রিয়া শুরু, জানালেন উপদেষ্টা ঢাকার চারপাশের নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, কার্যকর আজ সন্ধ্যা থে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, নিহত ২

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর ফলে জনস্বাস্থ্য ও দাবানলের বর্ধিত ঝুঁকির সতর্কবার্তা জারি করা হয়েছে। এই তাপপ্রবাহের প্রভাবে ইতালিতে ইতোমধ্যে দুজনের মৃত্যু হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে রেকর্ড তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খবর বিবিসির।

আজ মঙ্গলবার (১ জুলাই) ফ্রান্সে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। প্যারিসসহ ১৬টি বিভাগে জারি করা হয়েছে রেড অ্যালার্ট, যা সর্বোচ্চ তাপমাত্রার সতর্কতা। প্যারিসে আইফেল টাওয়ার সারা দিন বন্ধ রাখা হয়েছে। দূষণ সৃষ্টিকারী যান চলাচলও নিষিদ্ধ। ফরাসি কর্তৃপক্ষ সতর্ক করেছে, সুস্থ ব্যক্তিরাও এই তীব্র তাপমাত্রায় বিপদের সম্মুখীন হতে পারেন।

গতকাল সোমবার স্পেনের বার্সেলোনায় জুনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। সেভিলসহ দক্ষিণের শহরগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকছে। গত সপ্তাহান্তে পর্তুগাল ও স্পেনে যথাক্রমে ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে জুনের জাতীয় রেকর্ড ভেঙেছে। আগামী কয়েকদিনে বলকান, ইতালি ও গ্রিসে তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস রয়েছে।

তুরস্কের পশ্চিমাঞ্চল দাবানলে এখনও পুড়ছে। দাবানলে এ পর্যন্ত ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শক্তিশালী বাতাস দাবানলকে আরও বাড়িয়ে দিচ্ছে।

ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গেও স্বাভাবিক মৌসুমি গড় তাপমাত্রার চেয়ে ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা অনুভূত হবে। ব্রাসেলস, পশ্চিম জার্মানি ও ক্রোয়েশিয়ার কিছু অংশে আজ তাপমাত্রার জন্য রেড সতর্কতা জারি রয়েছে।

বিশেষজ্ঞরা বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই এ ধরনের তাপপ্রবাহগুলো আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হচ্ছে।

ইরান কয়েক মাসের মধ্যেই পারমানবিক বোমা তৈরি করতে পারে: আইএইএ প্রধান

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, নিহত ২

আপডেট সময় ০৬:১৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫