শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

আটোয়ারীতে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে  পুলিশের লাঠিপেটা ,সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপসহ বর্বরোচিত হামলার প্রতিবাদে ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে  কর্মবিরতি,বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশি জোটোর ( স্কুল, কলেজ ও মাদরাসা) উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মিছিল শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদ ভবনের প্রধান ফটকের সামনে  আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশের সভাপতিত্বে এবং শরীরচর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরী (মনি)’র সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজনুল ইসলাম(নয়ন), মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বাবুল ইসলাম, মির্জাপুর মাওলানা আজিম উদ্দীন আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মান্নান, আলোয়াখোয়া তফশীলি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  সফিকুল ইসলাম, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন,দারখোর (ডুংডুংগী) উচাচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, কাল্ব এর চেয়ারম্যান মুহাঃ বিপ্লবী জিল্লুর নূর হোসেন সরকার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে গত সোমবার পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন। ওই দিন দুপুরের দিকে হঠাৎ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ শিক্ষকদের লাঠিপেটাসহ সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। এ ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে দাঁড়ানো শিক্ষকদেরকে ফ্যাসিস্ট কায়দায় নির্যাতন করা হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
বক্তারা আরো বলেন,  ভিক্ষুক নয়-, আমরা শিক্ষক। শিক্ষকরা জাতি গঠনের অগ্রভাগে থেকে কাজ করেন, কিন্তু রাষ্ট্র তাদের সেই মর্যাদা ও অধিকার দেয় না। আজ শিক্ষক সমাজ লাঞ্চিত, অবমানিত। আমরা ন্যায্য প্রাপ্য চাই- ভিক্ষা নয়, অধিকার। যে জাতি শিক্ষকদের সম্মান দিতে জানে না, সে জাতি কখনও উন্নত হতে পারে না।
বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজর ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ প্রদানের দাবীতে  দেশব্যাপি এ আন্দোলন। শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ- ন্যায় বিচার না পেলে আন্দোলন আরও তীব্র হবে বলে ঘোষনা দেন।
সমাবেশে দাবীসমুহ দ্রুত বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৫:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫