শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

পঞ্চগড়ে বায়ু দূষণ রোধে জেলা প্রশাসককে স্মারকলিপি দিলেন নওশাদ জমির

পঞ্চগড়ে বায়ু দূষণ সমস্যা সমাধানে জেলা প্রশাসকের কাছে বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরে স্মারকলিপি দিয়েছেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

বৃহস্পতিবার (১৬অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলীর হাতে ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে স্মারকলিপি তুলে দেন তার প্রতিনিধি ব্যারিস্টার নওফল জমির। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু, পৌর বিএনপি নেতা সামসুজ্জামান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ জেলা, থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

জানা গেছে, পঞ্চগড়ে বায়ু দূষণের অন্যতম কারণ হলো সড়কের পাশে যত্রতত্র বালু-পাথরের স্তুপ, অনিয়ন্ত্রিত পরিবহন ও পরিবহনের সময় সড়কে পড়ে থাকা ধূলিকণা। এসব কারণে শ্রমিকসহ স্থানীয় মানুষ নিয়মিত স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

পঞ্চগড়ের বিভিন্ন সড়ক ঘুরে সরেজমিনে সমস্যা পরিদর্শন করে ব্যারিস্টার নওশাদ জমির বায়ু দূষণ রোধে জেলা প্রশাসনের কাছে পাঁচ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন।

পাঁচ দফা কর্মপরিকল্পনা– (১) পাথর ও বালু শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কাজের সময় মাস্ক, গ্লাভস, বুট, হেলমেটসহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী প্রদান। (২) মূল সড়ক থেকে নির্দিষ্ট দূরত্বে বালু ও পাথর স্তুপ করার স্পষ্ট নির্দেশনা প্রণয়ন। (৩) বালু ও পাথর সংরক্ষণ, পরিবহন ও ব্যবস্থাপনায় নির্দিষ্ট গাইডলাইন তৈরি। (৪) পরিবহনের পর সড়কে পড়ে থাকা ধূলাবালি দ্রুত পরিস্কার করার বাধ্যবাধকতা। (৫) প্রতিটি বালুঘাট ও পাথর পয়েন্টে ইউনিয়ন পরিষদ/পৌরসভা ও ব্যবসায়ীদের সমন্বয়ে এমন একটি ইকোসিস্টেম গঠন, যেখানে স্থানীয় প্রশাসন অস্থায়ী জনবল নিয়োগ দিয়ে নিয়মিত সড়ক পরিস্কার রাখবে।

ব্যারিস্টার নওশাদ জমির পঞ্চগড়বাসীর পক্ষ থেকে দেওয়া পরিকল্পনা হাতে পেয়ে জেলা প্রশাসক সাবেত আলী তাৎক্ষণিকভাবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

তিনি বলেন, “রাস্তার দুই পাশে বালুর স্তুপ না করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যারিস্টার নওশাদ জমিরের এই প্রস্তাবনাগুলো আমাদের কাজে লাগবে, আপনাদের সহযোগিতায় আমরা আরও কার্যকর উদ্যোগ নিতে পারব।”

উপস্থিত বিএনপি নেতারা বলেন, “আমাদের নেতা ব্যারিস্টার নওশাদ জমির সবসময় পঞ্চগড়বাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন। বায়ু দূষণের এই সমস্যা থেকে মানুষকে রক্ষা করতে তিনি জেলা প্রশাসনকে কার্যকর কর্মপরিকল্পনা দিয়েছেন।”

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পঞ্চগড়ে বায়ু দূষণ রোধে জেলা প্রশাসককে স্মারকলিপি দিলেন নওশাদ জমির

আপডেট সময় ১০:২৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫