শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

পঞ্চগড়ে সোলার লিমিটেডের মামলার হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে বেক্সিমকো পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান করতোয়া সোলার লিমিটেডের বিরুদ্ধে স্থানীয় দরিদ্র কৃষক ও শ্রমজীবী মানুষের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের বাংলাচন্ডী এলাকায় ভুক্তভোগীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন রেজা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রুবেল রানা, সাবেক ছাত্রদল নেতা তৌহিদুল সুমন, স্থানীয় বাসিন্দা আঞ্জুনা আক্তার, নুরুজ্জামানসহ ভুক্তভোগী ব্যক্তিরা।

বক্তারা বলেন, গত ৫ আগস্টের আগে ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী সালমান এফ রহমান অবৈধভাবে অর্জিত কালো টাকা বিনিয়োগ করে এ এলাকায় করতোয়া সোলার লিমিটেড স্থাপনের জন্য জমি কিনে। জমি ক্রয়ের সময় স্থানীয় দরিদ্র কৃষক ও মেহনতি মানুষকে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হতে হয় তার নিযুক্ত লোকজনের হাতে।

তারা আরও অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পরেও তাদের এই দৌরাত্ম থেমে নেই। বরং এখন নতুন করে শেখগছ, বানিয়াপাড়া, পাঠানপাড়া, বাংলাচন্ডী ও ভুট্টুজোত এলাকার অসহায় মানুষের নামে মামলা দিয়ে হয়রানি শুরু করেছে কোম্পানির প্রভাবশালী মহল।

বক্তারা অবিলম্বে অসহায় দরিদ্র মানুষের নামে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পঞ্চগড়ে সোলার লিমিটেডের মামলার হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১০:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫