শিরোনাম :
আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর পেলের ব্রাজিলের বিশ্বরেকর্ড ভাঙল ডাচরা, সুইডেনকে ৫-১ গোলে ওড়াল নেদারল্যান্ডস আওয়ামী লীগের মূল টার্গেট কেন ড. ইউনূস? যাহের আলভীর কারাদণ্ড: মৃত্যুর আগে বন্ধুদের কী বলেছিলেন স্ত্রী ইকরা? মেসি কি আর্জেন্টিনার জার্সি ছেড়ে ব্রাজিলে খেলবেন? লুলার মন্তব্যে শোরগোল বিশ্বকাপ ২০২৬: প্রথম রাউন্ড শেষে নকআউটের দৌড়ে কারা এগিয়ে? রাত পোহালেই আলজেরিয়া বধের মিশন: বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের ইতিহাস কী বলছে? ঢাকার ভেতর আর থাকবে না দূরপাল্লার বাস: চার টার্মিনাল সরানোর মাস্টারপ্ল্যান, কোনটি যাচ্ছে কোথায়? মিরপুরে শেষ বলের নাটকীয়তা: বাংলাদেশকে ১ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয় দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

পঞ্চগড়ে ভাষা ও বিতর্ক ক্লাবের যাত্রা শুরু

পার্লামেন্টারী বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে পঞ্চগড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাব’। জেলার ঐতিহ্যবাহী নজরুল পাঠাগারের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই ক্লাবের উদ্বোধন করা হয় (১ নভেম্বর) শনিবার দুপুরে।

পঞ্চগড় নজরুল পাঠাগারের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। তিনি নামফলক উন্মোচনের মাধ্যমে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল এবং সঞ্চালনা করেন এ্যাডভোকেট আহসান হাবীব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, নজরুল পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবলুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

পরে নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের উদ্যোগে পার্লামেন্টারী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, প্রায় ৭৯ বছর আগে প্রতিষ্ঠিত নজরুল পাঠাগারে এবারই প্রথমবারের মতো ভাষা ও বিতর্ক ক্লাব যুক্ত হলো। আগস্ট বিপ্লবের পর জেলা প্রশাসনের উদ্যোগে পাঠাগারটিকে আধুনিকায়নের ধারাবাহিকতায় এই ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। তরুণ প্রজন্মের মেধা বিকাশ, যুক্তি উপস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব গঠনে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

বক্তারা আরও বলেন, এটি একটি নতুন ও দৃষ্টান্তমূলক উদ্যোগ, যা দেশের প্রতিটি পাঠাগারে বাস্তবায়ন হলে তরুণ সমাজ আরও আলোকিত ও প্রগতিশীল চিন্তায় এগিয়ে যাবে।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পঞ্চগড়ে ভাষা ও বিতর্ক ক্লাবের যাত্রা শুরু

আপডেট সময় ০৮:৪০:২০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫