শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিমন্ত্রীকে সাজেকে গোলাগুলিতে আটকে পড়া ২,৯৩৩ পর্যটকে সড়ালো নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় রাশিয়া, ইউক্রেন,যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ব্যাটিং ব্যর্থতায় ফাইনালের স্বপ্ন শেষ, দায় স্বীকার করলেন হৃদয় ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ঢাকার যানজট কমাতে পুরোনো বাস সরানোসহ সরকারের চার উদ্যোগ সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা প্রশাসনের

বিএনপিনেতা আমানসহ ২৮ জনের বিচার শুরু

চলমান বার্তা অনলাইন ডেস্ক:
রাজধানীর মুগদা থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন আদালত। আজ রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৬-এর বিচারক আসিফ ইকবাল এই অভিযোগ গঠনের আদেশ দেন। এ অভিযোগ গঠনের ফলে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।

এ মামলয় অন্য আসামিরা হলেন—চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি নেতা আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সফু, শিরিন সুলতানা, হাবিব-উন-নবী খান সোহেল, বরকত উল্লাহ বুলু, শওকত মাহমুদ, জামায়াত নেতা কফিল উদ্দিন প্রমুখ।

নথি থেকে জানা গেছে, ২০১৫ সালের ১৭ মার্চ রাত ৮ টা ৩৫ মিনিটের বিএনপির ডাকা লাগাতার হরতাল-অবরোধের সময় মুগদা থানাধীন জিরো পয়েন্ট এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ-ছয়জন পথচারী আহত হয়। এ ঘটনায় মুগদা থানার উপপরিদর্শক(এসআই) দেলোয়ার হোসেন মামলাটি করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বিএনপি-জামায়াত নেতাদের নির্দেশে ২৫ থেকে ৩০ জন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। পরে ২০১৭ সালের ২৩ আগস্ট ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম চৌধুরী। এরপর মামলাটি বিচারের জন্য এই আদালতে আসে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে লিফলেট বিতরণ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা প্রশাসনের

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিএনপিনেতা আমানসহ ২৮ জনের বিচার শুরু

আপডেট সময় ০১:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩