শিরোনাম :
গুলিবিদ্ধ শাকিলের ফিরে আসার গল্প, এখনো থামেনি কষ্ট হাম চিকিৎসায় ঋণে জর্জরিত দেশের অধিকাংশ পরিবার জ্বালানি সংকট মোকাবিলায় সৌরশক্তি বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখলচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আবর্জনা মুক্ত দেশ গড়তে সহযোগিতা প্রত্যাশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা বেনজীর আহমেদের জামিন বাতিলের প্রক্রিয়া শুরু বেনজীরকে ফেরাতে সরকারের প্রক্রিয়া শুরু, জানালেন উপদেষ্টা

আগস্টে চরকিতে আসছে চার নতুন গল্প, একগুচ্ছ তারকা

দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছে দেশীয় ওটিটি মাধ্যম চরকি। চলতি মাসের প্রতিটি সপ্তাহে একটি করে মোট চারটি নতুন কনটেন্ট মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে প্ল্যাটফর্মটি। রাজনৈতিক প্রেক্ষাপট, পারিবারিক আবেগ, হাস্যরস এবং কল্পনাশ্রয়ী বাস্তবতা—এই চার ধারার গল্প নিয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, আফসানা মিমি, সাবিলা নূর, ইমতিয়াজ বর্ষণ এবং কাজী নওশাবা আহমেদের মতো পরিচিত মুখেরা।
সংশ্লিষ্ট এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাসের প্রথম কনটেন্ট হিসেবে ৬ আগস্ট মুক্তি পাচ্ছে আহমেদ হাসান সানি পরিচালিত সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরী’। চলতি বছরের শুরুতে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়া এই সিনেমাটি এখন থেকে এক্সক্লুসিভভাবে দেখা যাবে অনলাইনে। রাজনৈতিক দর্শনের আবহে গড়ে ওঠা কাহিনিতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, কেয়া আল জান্নাহ এবং তানভির অপূর্ব। ছবিটির প্রযোজনায় ছিলেন খালিদ মাহবুব তুর্য।
দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ ১৩ আগস্ট আসছে ফ্লিক ঘরানার নির্মাণ ‘রঙিন সুরমা’। একটি মিথ্যা কথা, অজস্র চিঠি এবং দীর্ঘদিনের অটুট এক দাম্পত্য প্রেমের গল্প নিয়ে সাজানো হয়েছে এই কাজটি। মো. রিয়াজুল হক ইমরানের নির্মাণে পারিবারিক আবেগে ভরপুর এই গল্পের মূল আকর্ষণ আফজাল হোসেন ও আফসানা মিমি। দীর্ঘ বিরতির পর এই দুই অভিজ্ঞ শিল্পীকে একসঙ্গে আবার পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
২০ আগস্ট আসছে হাস্যরসাত্মক গল্প ‘ফাইসা গেছি’, যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে বর্তমান সময়ের আলোচিত অভিনয়শিল্পী সাবিলা নূরকে। ফ্ল্যাশ ফিকশন ঘরানার এই গল্পে একজন উবার চালকের দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে বিচিত্র মানুষের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এবং সুযোগ ও অপরাধের সূক্ষ্ম পার্থক্য বোঝার এক উপলব্ধি। আলফা আই প্রোডাকশন এবং চরকির যৌথ উদ্যোগে নির্মিত এই কাজে আরও অভিনয় করেছেন দিব্য জ্যোতি, আরফান মৃধা শিবলু ও করভী মিজান।
মাসের সবশেষ চমক আসছে ২৭ আগস্ট, নাম ‘পেইন্ট অন ড্রাই লিফ’। এটি একটি পরাবাস্তব দুনিয়ার গল্প, যেখানে ভালোবাসা, প্রত্যাশা এবং সম্ভাব্য বিপর্যয়ের মধ্যেও মানুষের অদম্য বেঁচে থাকার লড়াই তুলে ধরা হয়েছে নিপুণভাবে। ফুয়াদুজ্জামান ফুয়াদের নির্মাণে তৈরি এই নাট্যধর্মী কাজে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও কাজী নওশাবা আহমেদ।
এই চার কনটেন্ট প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, চলতি মাসের চার সপ্তাহে দর্শকেরা একেবারে চার রকম স্বাদের গল্প উপভোগ করার সুযোগ পাবেন। রাজনৈতিক দর্শন, নাট্যরস এবং হাস্যরসের সমন্বয়ে সাজানো এই আয়োজন দর্শকদের ভালো লাগবে বলে তিনি প্রত্যাশা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি জানান, আগামী মাসেও ভিন্ন স্বাদের নতুন কনটেন্ট নিয়ে হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
আগ্রহী দর্শকেরা চরকির নিজস্ব ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কনটেন্টগুলো উপভোগ করতে পারবেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বেনজীরকে ফেরাতে সরকারের প্রক্রিয়া শুরু, জানালেন উপদেষ্টা

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আগস্টে চরকিতে আসছে চার নতুন গল্প, একগুচ্ছ তারকা

আপডেট সময় ০১:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬