শিরোনাম :
ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ

মস্কোর কনসার্ট হলে হামলার সন্দেহে গ্রেপ্তার ৪, বদলা নেওয়ার হুমকি মেদভেদেভের

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীদের হামলার ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছিল। পরে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, এই হামলায় মৃতের সংখ্যা আজ শনিবার (২৩ মার্চ) বিকেল সোয়া ৫টা পর্যন্ত বেড়ে ১১৫-এ দাঁড়িয়েছে। রুশ তদন্ত কমিটির বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ব্রিটিশ গণমাধ্যমটি বলছে, তদন্ত কমিটির শেয়ার করা টেলিগ্রাম অ্যাপের একটি পোস্ট অনুযায়ী, জরুরি পরিষেবাগুলো উদ্ধার অভিযান চালাচ্ছে। তারা কনসার্টের স্থানটিতে ধ্বংসস্তূপ পরিষ্কারের সময় মরদেহগুলো খুঁজে পেয়েছে। তদন্ত কমিটি আরও বলেছে, এই ঘটনায় অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এদিকে ফরাসি সংবাদ সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে জানিয়েছে, কনসার্টে নির্বিচার গুলিবর্ষণ চলে। হামলায় কনসার্ট হলটিতে আগুন ধরে যায়। মস্কোর উত্তরাঞ্চলীয় উপকণ্ঠ ক্রাসনোগরস্ক এলাকার ক্রকাস সিটি কনসার্ট হলে চালানো এই হামলায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

রুশ ন্যাশনাল গার্ড জানিয়েছে, তারা ঘটনাস্থলে আছে এবং দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে অভিযান পরিচালনা করছে। ঘটনার পর থেকেই পুলিশকে গন্ধ শুঁকে অপরাধী শনাক্ত করতে পারে, এমন কুকুর নিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে।

এদিকে রাশিয়ার রাজধানী মস্কোতে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার বদলা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই মুখপাত্র বলেছেন, সন্ত্রাসীরা শুধু প্রতিশোধমূলক সন্ত্রাস বোঝে। তারা কোনো বিচার বা তদন্ত বোঝে না।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও শতাধিক নিহত

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মস্কোর কনসার্ট হলে হামলার সন্দেহে গ্রেপ্তার ৪, বদলা নেওয়ার হুমকি মেদভেদেভের

আপডেট সময় ০৭:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪