শিরোনাম :
একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের দেশে ভয়াবহ আকার ধারণ ডেঙ্গু প্রতিরোধে কোন উপায় আছে কি ? নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান প্রতিমন্ত্রীর ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়:আইনমন্ত্রী মাত্র ২৫ কোটি বাজেটে ৩১২ কোটির রেকর্ড আয়! ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী বিপিএল দুর্নীতি: আরও দুই কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা আসিফ মাহমুদের অর্থপাচার ও দুর্নীতি, দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক ৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

কলম্বোর দ্বিতীয় টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা

কলম্বোতে ব্যাট করছেন লঙ্কান ওপেনার লাহিরু উদারা। ছবি: এএফপি

কলম্বোর ব্যাটিং সহায়ক উইকেটে যেটা হওয়ার কথা ছিল ঠিক সেটাই হয়েছে। দ্বিতীয় দিনের পুরোটা সময় বাংলাদেশকে শাসিয়েছেন লঙ্কান ব্যাটাররা। নির্বিষ বোলিংয়ে স্বাগতিকদের কোনো চ্যালেঞ্জ জানাতে পারেননি নাহিদ-তাইজুলরা। লঙ্কানদের এমন ব্যাটিং মনে করিয়ে দিয়েছে প্রথম দিন কতটা ব্যর্থ ছিল বাংলাদেশের ব্যাটাররা। ম্যাচের পরিস্থিতি বলছে, দ্বিতীয় দিন শেষে কলম্বোতে চালকের আসনে লঙ্কানরা।

নিজেদের প্রথম ইনিংসে ২৪৭ রানে থামে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৬ জুন) দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ২৯০ রান তুলেছে শ্রীলঙ্কা। ইতোমধ্যে ৪৩ রানের লিড দাঁড় করিয়েছে লঙ্কানরা। ২৩৮ বলে ১৪৬ রান করে অপরাজিত আছেন ওপেনার পাথুম নিশাঙ্কা। আর ১৩ বলে ৫ রানে প্রবাথ জয়সূরিয়া।

কলম্বোর উইকেটে শুরু থেকেই বাজবল স্টাইলে খেলতে থাকেন দুই লঙ্কান ওপেনার নিশাঙ্কা আর লাহিরু উদারা। বাংলাদেশের বোলারদের শাসন করে নির্বিঘ্নে কাটিয়ে দেন প্রথম সেশন। দ্বিতীয় সেশনের শুরুতে কিছুটা আশা দেখান তাইজুল ইসলাম। তিনি ফেরান উদারাকে। ৬৫ বলে ৪০ রানে উদারা বিদায় নিলে ভাঙে ৮৮ রানের জুটি।

কিন্তু দ্বিতীয় উইকেট জুটি বাংলাদেশকে আরও বেশি হতাশায় ফেলে। তিন নম্বরে আসা অভিজ্ঞ দিনেশ চান্দিমাল আর নিশাঙ্কা মিলে শাসন করতে থাকে বাংলাদেশের বোলারদের। এই দুজনের ব্যাটিংয়ের কোনো উত্তরই খুঁজে পাচ্ছিল না তাইজুল-ইবাদতরা। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে যোগ করেন ১৯৪ রান। ৩১১ বল স্থায়ী এই জুটি ভাঙে শেষ বিকেলে চান্দিমাল ফিরলে। সেঞ্চুরি আশা জাগানো এই ব্যাটারকে হতাশ করেছেন নাঈম হাসান। ফেরার আগে ১৫৩ বলে ৯৩ রানের ইনিংস খেলেন চান্দিমাল।

সেঞ্চুরির আক্ষেপ নিয়ে চান্দিামাল বিদায় নিলেও বাংলাদেশের আক্ষেপের নাম নিশাঙ্কা। দ্বিতীয় টেস্টেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন এই লঙ্কান তারকা। ছুটছেন দেড়শর পথে।

চান্দিমালের বিদায়ের পরে নাইট ওয়াচম্যান হিসেবে উইকেটে আসেন প্রবাথ জয়সূরিয়া। নিশাঙ্কার সঙ্গে বাকি দিনটা অনায়াসে কাটিয়ে দেন তিনি। তৃতীয় দিনে আবারও ব্যাট নিয়ে মাঠে নামবেন তারা।

এর আগে ৮ উইকেটে ২২০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এদিন আর ২৭ রান তুলতে পেরেছে বাংলাদেশ। দিনের শুরুতেই ইবাদত-তাইজুলদের বিদায়ে প্রথম ঘন্টাতেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)
বাংলাদেশ প্রথম ইনিংস: ৭৯.৩ ওভারে ২৪৭/১০
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৭৮ ওভারে ২৯০/২ (লাহিরু উদারা ৪০, নিশাঙ্কা ১৪৬*, চান্দিমাল ৯৩, জয়সূরিয়া ৫*; ইবাদত ৯-০-৩৩-০, তাইজুল ৩২-২-৯০-১, নাহিদ ১২-১-৫৪-০, মিরাজ ১৬-১-৫৭-০, নাঈম ৮-২-৪৫-১, মুমিনুল ১-০৭-০)

ব্যাটিং বিপর্যয়ের মধ্যে দিন শেষ করল বাংলাদেশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

একতা এক্সপ্রেস ট্রেন টাঙ্গাইলে সিএনজির সাথে সংঘর্ষ, বাচ্চা রেখে বাবা-মা নেমে পড়ল

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে মনোনয়নের দৌড়ে পাঁচটি চলচ্চিত্র

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কলম্বোর দ্বিতীয় টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা

আপডেট সময় ০৬:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫