শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

রোনালদোর গোলের পরও আল নাসেরের বিদায়

অনলাইন ডেস্ক:
প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে ছিল আল নাসের। দারুণ লড়াই উপহার দিয়ে দ্বিতীয় লেগ ৪-৩ ব্যবধানে জিতলেও দুই লেগ মিলে থেকে যায় ৪-৪ সমতা। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ভাগ্য সহায় হয়নি রোনালদোদের। ৩-১ গোলে হেরে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল দলটি।

নিজেদের মাঠে ম্যাচের প্রথম ৪৫ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে আল নাসের। প্রথমার্ধে যোগ করা সময়ের ৫ মিনিটে আল নাসেরের ব্যবধান কমান আবদুর রহমান গারিব। ৫১ মিনিটে খালিদ ইসার আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা।

এরপরই রোনালদোর সেই সুবর্ণ সুযোগ। ৬১তম মিনিটে একটি বল ঠিকঠাক ধরতে পারেননি আল আইন গোলরক্ষক আইসা। তার বুকে লেগে বল যায় ঠিক সামনেই দাঁড়িয়ে থাকা রোনালদোর কাছে। কিন্তু মাত্র তিন গজ দূর থেকে অবিশ্বাস্যভাবে বল বাইরে পাঠিয়ে দেন রোনালদো।

আল নাসের অবশ্য হাল ছাড়েনি। ৭২তম মিনিটে অ্যালেক্স তেলিসের গোল ম্যাচে এগিয়ে নেয় তাদেরকে আর সমতায় ফেরায় দুই লেগ মিলিয়ে। নির্ধারিত সময়ে আর গোল হয়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে অষ্টম মিনিটে ভিএআর দেখে রেফারি লাল কার্ড দেখান আল নাসেরের আয়মানকে। এরপর পোস্টে লেগে ফেরত আসা বল কাছ থেকে আলতো টোকায় জালে জড়ান আল আইনের সুলতান আল-শামসি।

মাঝে একবার সুযোগ হাতছাড়া করলেও ম্যাচে ১১৮তম মিনিটে গোল করতে ভুল করেননি রোনালদো। গোল করার পর সমর্থকদের দিকে হাতজোর করে ক্ষমা চাইতে দেখা যায় রোনালদোকে। আল নাসের ম্যাচ জিতে নেয় ৪-৩ ব্যবধানে, কিন্তু দুই লেগ মিলিয়ে লড়াই শেষ হয় ৪-৪ সমতায়। এরপর টাইব্রেকার।

মূল ম্যাচে একের পর এক ভুল করা আল আইনের গোলকিপার আইসা টাইব্রেকারে ঠেকিয়ে দেন আল নাসেরের মার্সেলো ব্রজোভিচের শট। পরে রোনালদো গোল করলেও ব্যর্থ হন তেলিস ও ওতাভিও। আল আইনের কেউ বল জালে পাঠাতে ভুল করেননি।

আরও পড়ুন : তামিমের শর্তে সুজনের খোঁচা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

শাহজাদপুরে শতাব্দী প্রাচীন আশ্রমে রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রোনালদোর গোলের পরও আল নাসেরের বিদায়

আপডেট সময় ১২:১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪