শিরোনাম :
পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, ঢাকা-রাজশাহী-খুলনা রেঞ্জে নতুন ডিআইজি আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা, কয়েকটি জেলার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে খামেনির শোকানুষ্ঠানে ৭০টির বেশি দেশের প্রতিনিধিত্ব কি কারণে শুভশ্রীর আবেগঘন বার্তা সরকারি ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ শাহজাদপুরে মাদক ব্যবসার অভিযোগে নারীর বাড়িতে ভাঙচুর, আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান পুলিশের ‘জুলাই চেতনা’ নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী লেভেল ক্রসিংয়ে মৃত্যুফাঁদ: প্রযুক্তি ও অব্যবস্থাপনার গোলকধাঁধায় রেলওয়ে ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় পার্লামেন্টের ৫০ সদস্যের

সন্তানদের উপস্থিতিতে আমির খানের বিয়ে সম্পন্ন

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে পরিচিত অভিনেতা আমির খান জীবনের নতুন এক অধ্যায়ে পা রেখেছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে নিবন্ধনের মাধ্যমে বিয়ে করেছেন তিনি। জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনেই সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।

রোববার (৫ জুলাই) অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন আমির খানের তিন সন্তান—জুনায়েদ খান, ইরা খান ও আজাদ। এছাড়া দুই পরিবারের সদস্য, দীর্ঘদিনের বন্ধু এবং চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন ঘনিষ্ঠজন এই বিশেষ মুহূর্তের সাক্ষী হন।

ভারতীয় গণমাধ্যমের খবরে আমির খানের মুখপাত্র বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে ‘লাগান’-খ্যাত নির্মাতা আশুতোষ গোয়ারিকার এবং অভিনেত্রী এলি আব্রামও উপস্থিত ছিলেন।

এর আগে আমির জানিয়েছিলেন, জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে ঘিরে বড় কোনো আয়োজনের পরিকল্পনা নেই। বরং নিবন্ধনের মাধ্যমে বিয়ে করে পরিবার ও কাছের মানুষদের সঙ্গে ছোট পরিসরে আনন্দ ভাগাভাগি করতে চান। শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন তিনি।

২৫ বছরের পরিচয়, পরে ভালোবাসার সম্পর্ক

আমির খান ও গৌরী স্প্র্যাটের পরিচয় প্রায় ২৫ বছরের পুরোনো। তবে দীর্ঘ সময় তাদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরে ২০২৪ সালে আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে আবার যোগাযোগ হয় দুজনের। সেই পুনর্মিলন ধীরে ধীরে ভালোবাসার সম্পর্কে রূপ নেয়।

সম্পর্কের শুরুর দিকে তারা দীর্ঘ দূরত্বে ছিলেন। গৌরী থাকতেন বেঙ্গালুরুতে, আর আমিরের ঠিকানা ছিল মুম্বাই। প্রায় এক বছর পর গৌরী ছেলেকে নিয়ে মুম্বাইয়ে চলে আসেন। এরপর থেকেই তারা একসঙ্গে জীবনযাপন শুরু করেন।

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে গৌরীকে পরিচয় করিয়ে দেন আমির। সে সময় তিনি বলেছিলেন, জীবনের এই পর্যায়ে এসে নিজেকে অনেক বেশি শান্ত, স্থির এবং পরিপূর্ণ মনে হচ্ছে। যদিও তখন তিনি জানিয়েছিলেন, আবার বিয়ের পরিকল্পনা নেই। তবে গৌরীর সঙ্গে নিজেকে নিরাপদ ও স্বস্তিতে অনুভব করেন বলেও উল্লেখ করেছিলেন।

সময়ের সঙ্গে সেই সিদ্ধান্তে পরিবর্তন আসে। গত মাসে তারা বিয়ের পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে জানান। অবশেষে রোববার সেই প্রতীক্ষিত পরিণয় সম্পন্ন হলো।

তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে

এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেন। তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনায়েদ ও ইরা। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হলেও সন্তানদের লালন-পালনে এখনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন দুজন।

পরে ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের ছেলে আজাদ। ২০২১ সালে বিচ্ছেদের পরও পেশাগত ও পারিবারিক সম্পর্ক অটুট রয়েছে তাদের মধ্যে। বর্তমানে কিরণ রাও আমির খান প্রোডাকশনসের বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ‘লাপাতা লেডিজ’সহ একাধিক প্রকল্প এবং ‘পানি ফাউন্ডেশন’-এর কার্যক্রমেও তারা একসঙ্গে কাজ করে যাচ্ছেন।

অন্যদিকে, গৌরী স্প্র্যাট আগে একটি আন্তর্জাতিক হেয়ার কেয়ার প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনসের প্রশাসনিক ও পরিকল্পনামূলক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন।

ঘরোয়া এই বিয়ের মধ্য দিয়ে ব্যক্তিগত জীবনে নতুন যাত্রা শুরু করলেন আমির খান। ভক্তদের প্রত্যাশা, ব্যক্তিগত সুখের পাশাপাশি পেশাগত জীবনেও নতুন উদ্যমে কাজ করে যাবেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

শাহজাদপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে মামলা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় পার্লামেন্টের ৫০ সদস্যের

০৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সন্তানদের উপস্থিতিতে আমির খানের বিয়ে সম্পন্ন

আপডেট সময় ০৩:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬