শিরোনাম :
সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আটোয়ারীতে যুবককে অপহরণ করে হত্যার অভিযোগে মামলা দায়ের

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে যুবককে কৌশলে অপহরণ করে চলন্ত মোটর সাইকেল থেকে ফেলে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছেলের লাশ দাফনের পর নিহতের মা সেলিনা আকতার বাদী হয়ে এক খুনীর নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারসূত্রে জানা গেছে, উপজেলার ছোটদাপ গ্রামের রবিউল হকের দ্বিতীয় পুত্র সামিউল ইসলাম শয়ন (২৬) কে গত বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে আটোয়ারী হাসপাতাল গেটের সামনে থেকে তার ছেলের পূর্ব পরিচিত ঠাকুরগাও সদর উপজেলার জগন্নাথপুর আদর্শ কলোনী এলাকার আঃ রউফ এর পুত্র মুন্না (৩০) তার এক সহযোগী সহ হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপহরণ করে মোটর সাইকেলের মাঝখানে বসিয়ে রুহিয়া অভিমুখে রওয়ানা দেয়। অপহরণকারীরা শয়নকে নিয়ে রুহিয়া-আটোয়ারী সড়কের বড়দাপ কোনপাড়া নামক স্থানে পৌছলে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে পাঁকা রাস্তায় ফেলে পালিয়ে যায়। অপহরণের প্রায় ১৫ মিনিট পর পথচারীরা তাকে উদ্ধার করে আটোয়ারী হাসপাতালে নিলে তার দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজনে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্ত শয়নের অবস্থার অবনতি লক্ষ্য করলে ঠাকুরগাও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন (আইসিইউ-তে) অবস্থায় শুক্রবার রাত ১২টা ৩ মিনিটে শয়ন মৃত্যূবরণ করে। গতকাল শুক্রবার ময়না তদন্ত শেষে সন্ধ্যায় পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান, এব্যাপারে নিহত শয়নের মা সেলিনা আকতার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলা নং-০৭, তারিখ: ০৮/০৯/২০২৩, ধারা: ৩০২/৩৪ প্যানাল কোড। প্রকৃত আসামীর পরিচয়ও আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। পুলিশ টিমওয়ারি কাজ করছি। যতদ্রুত সম্ভব প্রকৃত আসামিসহ সহযোগীদের আটক করা হবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আপলোডকারীর তথ্য

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে যুবককে অপহরণ করে হত্যার অভিযোগে মামলা দায়ের

আপডেট সময় ১২:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩