শিরোনাম :
রাষ্ট্রপতি পদে বিএনপির দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করল হাসিনার দিল্লি বক্তব্যে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন উত্তেজনা মহেশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই নেতার মনোনয়নপত্র সংগ্রহ মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর অপেক্ষায় প্রশাসন ও জনতা মহেশখালী-হাটহাজারী সফরে বন্যার্তদের পাশে প্রধানমন্ত্রী কালিয়াকৈর হাই-টেক পার্কে গুগল-মেটা-টিকটক সালাহউদ্দিন নির্যাতনে হাসিনা-কামালের সম্পৃক্ততা পেল তদন্ত সংস্থা সম্মিলিত প্রচেষ্টায় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টায় একটি চক্র: প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় দুইটি হাসপাতাল ও পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টে  জরিমানা 

পিরোজপুরের মঠবাড়িয়ায় চিকিৎসা সেবায় অনিয়ম,অব্যবস্থাপনা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ,ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে বিতর্কিত সৌদি প্রবাসী হাসপাতালসহ মোবাইল কোর্ট দুটি বেসরকারি হাসপাতাল ও পাঁচ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান  চালিয়ে ৬৪ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন। এছাড়া বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করে গেলে এসময় ৬ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয় মোবাইল কোর্ট। 
রোববার (১৯ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও  এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাইসুল ইসলাম পৌর শহরের সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেন।
এসময় চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদউত্তীর্ণ ঔষধ, ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ ও মঠবাড়িয়ার সবচেয়ে বিতর্কিত  সৌদি প্রবাসী হাসপাতালকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমান আদালত।
এছাড়া স্কয়ার ডায়াগনিস্টক সেন্টার, মডার্ণ ডাগনস্টিক সেন্টার, হেলথ কেয়ার ডায়াগনিস্টক সেন্টার, সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার এর মালিকগণকে অর্থদণ্ডাদেশ দেয় মোবাইল কোর্ট
অপর দিকে মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টার, নূর ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস, এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, নিউ যমুনা ডায়াগনস্টিক সেন্টার , আইকন মেডিকেল সেন্টার , সিটি ডায়াগনস্টিক সেন্টার এর কর্তৃপক্ষ মোবাইল কোর্ট  পরিচালনার খবর টের পেয়ে পালিয়ে গেলে ওই ৬  প্রতিষ্ঠান সিলগালা করে দেয় মোবাইল কোর্ট।
মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম গণমাধ্যমকে জানান, ডায়াগনস্টিক সমিতিকে পূর্বে অবহিত করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। খবর পেয়ে বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে গা ঢাকা দেয়। এসব প্রতিষ্ঠান সিলগালা করে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টায় একটি চক্র: প্রধানমন্ত্রী

০৮ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মঠবাড়িয়ায় দুইটি হাসপাতাল ও পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টে  জরিমানা 

আপডেট সময় ০৮:৫৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫