শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

অসাধু চক্রের বিরুদ্ধে পঞ্চগড়ে ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান

পঞ্চগড় বাজারে পেরিফেরিভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিক ও এক অসাধু চক্রের মধ্যে বিরোধের জেরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ব্যবসায়ী সমাজ।

মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে পঞ্চগড় বাজার বণিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে পঞ্চগড় বাজারের রাজনগর হাট এলাকা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে বহু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সম্প্রতি ওই এলাকায় কিছু পেরিফেরিভুক্ত দোকান মালিকের সঙ্গে অসাধু চক্রের বিরোধ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, কতিপয় ব্যক্তি প্রকৃত মালিকদের মালিকানা অস্বীকার করে নিজ নামে দোকান ঘর লিজ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছে।

ব্যবসায়ীরা বলেন, এ ধরনের কর্মকাণ্ডের ফলে বাজারের শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ নষ্ট হচ্ছে। তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পঞ্চগড় বণিক সমিতির সভাপতি আলহাজ আব্দুল আলীম বলেন, পঞ্চগড় বাজারকে শান্ত ও ব্যবসাবান্ধব রাখতে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি আরও জানান, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে বৃহত্তর ব্যবসায়ী সমাজ পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অসাধু চক্রের বিরুদ্ধে পঞ্চগড়ে ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০৮:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫