শিরোনাম :
আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর পেলের ব্রাজিলের বিশ্বরেকর্ড ভাঙল ডাচরা, সুইডেনকে ৫-১ গোলে ওড়াল নেদারল্যান্ডস আওয়ামী লীগের মূল টার্গেট কেন ড. ইউনূস? যাহের আলভীর কারাদণ্ড: মৃত্যুর আগে বন্ধুদের কী বলেছিলেন স্ত্রী ইকরা? মেসি কি আর্জেন্টিনার জার্সি ছেড়ে ব্রাজিলে খেলবেন? লুলার মন্তব্যে শোরগোল বিশ্বকাপ ২০২৬: প্রথম রাউন্ড শেষে নকআউটের দৌড়ে কারা এগিয়ে? রাত পোহালেই আলজেরিয়া বধের মিশন: বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের ইতিহাস কী বলছে? ঢাকার ভেতর আর থাকবে না দূরপাল্লার বাস: চার টার্মিনাল সরানোর মাস্টারপ্ল্যান, কোনটি যাচ্ছে কোথায়? মিরপুরে শেষ বলের নাটকীয়তা: বাংলাদেশকে ১ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয় দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে র‌্যালি, আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সোমবার ( ১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা ও ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাজাহান মানিক এর সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন ,সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, আটোয়ারী থানার এসআই মোঃ আশাদুল হক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুস্তম আলী, আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী ইনচার্জ মোঃ হারুন অর রশিদ, লিডার বিপ্লব হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ।

বক্তারা বলেন, দুর্যোগ দুই প্রকার- মানবসৃষ্ট ও প্রাকৃতিকসৃষ্ট। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তাছাড়া মানবসৃষ্ট দুর্যোগ নিরসনে সবাইকে সচেতন হতে হবে। দুর্যোগ বিষয়ে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বোপরি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবাইকে সচেতন থাকতে হবে।

সভাপতির বক্তব্যে নির্বাচন অফিসার বলেন, দুর্যোগ মোকাবিলায় কেবল সরকার নয়, প্রতিটি নাগরিকের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য। পরিবার ও সমাজস্তরে দুর্যোগ প্রস্তুতি এবং সময় মতো সঠিক পদক্ষেপই পারে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনতে। তাই আজকের দুর্যোগ প্রশমন দিবস হোক ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত সচেতনতার নতুন অঙ্গিকার।

আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহকারী ইনচার্জ মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীদের একটি চৌকশদল সকলকে সচেতনতার লক্ষ্যে অগ্নিকান্ড সহ বিভিন্ন দুর্যোগ প্রশমনে করণীয় কৌশল সম্পর্কিত মহড়া প্রদর্শন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, পুলিশ,আনসার, শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন

আপডেট সময় ০৬:০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫