শিরোনাম :
আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর পেলের ব্রাজিলের বিশ্বরেকর্ড ভাঙল ডাচরা, সুইডেনকে ৫-১ গোলে ওড়াল নেদারল্যান্ডস আওয়ামী লীগের মূল টার্গেট কেন ড. ইউনূস? যাহের আলভীর কারাদণ্ড: মৃত্যুর আগে বন্ধুদের কী বলেছিলেন স্ত্রী ইকরা? মেসি কি আর্জেন্টিনার জার্সি ছেড়ে ব্রাজিলে খেলবেন? লুলার মন্তব্যে শোরগোল বিশ্বকাপ ২০২৬: প্রথম রাউন্ড শেষে নকআউটের দৌড়ে কারা এগিয়ে? রাত পোহালেই আলজেরিয়া বধের মিশন: বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের ইতিহাস কী বলছে? ঢাকার ভেতর আর থাকবে না দূরপাল্লার বাস: চার টার্মিনাল সরানোর মাস্টারপ্ল্যান, কোনটি যাচ্ছে কোথায়? মিরপুরে শেষ বলের নাটকীয়তা: বাংলাদেশকে ১ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয় দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

আটোয়ারীতে আলুর রকমারী খাবার প্রদর্শনী 

বিশ্ব খাদ্য দিবস-২০২৫  উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে আলুর রকমারী খাবারের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় পঞ্চগড় এর আয়োজনে এবং কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা’র  বাস্তবায়নে বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন নির্মাণাধীন নারী কর্ণার চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে আলু দিয়ে তৈরী রকমারী খাবারের মধ্যে আলুর লুচি, চিপস, পাকোরা,পুরি , সিঙ্গারা, চপ ,চটপটি, সামুচা, পটেটো বন, কাবাব, ললি চিপস, পায়েশ , আলুজ, রোল, ফ্রেন্স ফ্রাই, নাগেস, ললিপপসহ ছিল প্রায় ৩০ প্রকার খাবারের সমাহার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, কৃষি বিপণন অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের কর্মকর্তা (দা. প্রা.) মোঃ আব্দুর রহিম, ফ্লোয়ার আসাদুস জামান(বাবু), উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, উদ্যোক্তা মমতাজ পারভীন মম প্রমুখ।
উদ্যোক্তা মমতাজ পারভীন মম বলেন, আলুর বিভিন্ন রকমারী খাবার তৈরীতে যে সমস্ত সরঞ্জামাদী প্রয়োজন তা জেলা কৃষি বিপণন অধিদপ্তর পঞ্চগড় থেকে আমাকে সরবরাহ করেছেন। এই সরঞ্জামাদী দিয়ে আলুর রকমারী মুখরোচক খাবারসহ বিভিন্ন প্রকার আঁচার তৈরী করে উপজেলা, জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদা মত সরবরাহ করছি।
তিনি বলেন, আমার তৈরীকৃত আঁচার অনেক সুনাম অর্জন করেছে। এতে আমি আর্থিকভাবে সাবলম্বী হয়েছি।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, আলুর বহুমূখী ব্যবহার, সংরক্ষণ ও পুষ্টিমান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  আজকের এই আলুর বিভিন্ন ধরণের রকমারী ও মুখরোচক  খাবারের প্রদর্শনীর আয়োজন।
এসময় তিনি আলুর প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং উদ্যোক্তা উন্নয়ন সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি বলেন, এ ধরণের প্রদর্শনীর মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্যে আলুর শুধু সব্জী হিসেবে ব্যবহার না করে এর বিভিন্ন রকমারী খাবার তৈরীর অভ্যাস গড়ে তোলা এবং এর পুষ্টিগুণ সম্পর্কে জানানো।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আটোয়ারীতে আলুর রকমারী খাবার প্রদর্শনী 

আপডেট সময় ০৫:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫