শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা

পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ( ২০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান সভাপতিত্ব করেন।
গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোছাঃ রাশেদা আক্তারের সঞ্চালনায় গ্রাম আদালতের পঞ্চগড় জেলা ম্যানেজার মোছাঃ রুবি আক্তার স্বাগত বক্তব্য রাখেন। উপজেলা উপ প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুস্তম আলী ও ৬ ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় গ্রাম আদালতে মামলার অগ্রগতি,এ যাবত মামলার রিপোর্ট উপস্থাপনসহ  ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জসমুহ, শিক্ষনীয় দিক নিয়ে, দায়িত্ব-কর্তব্য ও উপজেলা পর্যায়ে গৃহিত পদক্ষেপসহ দিকনির্দেশনামূলক আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম চলছে। এই প্রকল্পের সুনির্দিষ্ট একটি উদ্দেশ্য হলো, স্থানীয়ভাবে সহজে , কম খরচে, দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বিরোধ নিস্পত্তি করা এবং অন্যায়ের প্রতিকার লাভের জন্য তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষত নারীদের সক্ষমতা বৃদ্ধি করা।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা

আপডেট সময় ০৫:২৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫