শিরোনাম :
সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আটোয়ারীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ পালিত হয়েছে।
বুধবার ( ৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, আলোয়াখোয়া মহিলা সমিতির সভানেত্রী ও সাবেক মহিলা ইউপি সদস্য নুরিমা আক্তার, তথ্য আপা রুমি আক্তার, এস.আই জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, এনসিপি’র উপজেলা সমন্বয়ক জয়েন উদ্দীন, উপজেলা জাসদ সভাপতি আনছার আলী(মিঠুন), উপজেলা জাগপা সাধারণ সম্পাদক বজলুর রহমান, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মারুফা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, ‘ কন্যা শিশু সমাজের বোঝা নয়।  তারা পুরুষদের পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। বাল্য বিবাহ বন্ধ করতে হবে এবং তাদের স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করতে হবে। শিশুদের প্রতি সব ধরনের ভেদাভেদ ও বৈষম্য দূর করে সচেতনতা সৃষ্টি করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুজ্জামান বলেন, একটা সময় ছিলো, যখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশু বেশী চাইতো পিতা-মাতারা। কন্যার জন্মগ্রহণে খুশি হতে পারতো না পিতা-মাতারা। কারণ,তখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশুকে বৃদ্ধ বয়সের অবলম্বন মনে করা হতো। তাই কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে পরিবারে গুরুত্ব দেয়া হতো বেশী। তবে সময় বদলেছে, তার সাথে বদলেছে পিতা-মাতার ধারণারও। নানা রকম বাধা-বিঘ্ন পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমানতালে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতা-মাতার অসহায় জীবনে সহায় হয়ে দেখা দিচ্ছে। ক্ষেত্র বিশেষে পুত্র সন্তানের চেয়ে বাবা-মা’র প্রতি বেশী গুরু দায়িত্ব পালন করছে কন্যারা। তিনি কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বিষয়েও বক্তব্য দেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

আপডেট সময় ০৮:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫