শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

আটোয়ারীতে পুকুর থেকে মহিলার লাশ উদ্ধার

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মেরিনা বেগম (২৬) নামের এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। মেরিনা উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও রেলঘুন্টি এলাকার খাদেমুল ইসলাম (নেন্দ)এর স্ত্রী এবং উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া ডাঙ্গাপাড়া এলাকার ফরিদুল ইসলাম (দিনভুলা) এর কন্যা।

পরিবারের লোকজন জানায়, মেরিনা বেগম প্রায় এক বছর থেকে মানসিক রোগে ভুগতেছিলেন। স্বামীর সাথে একটু পারিবারিক বিষয়ে মনোমালিন্য হলেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যায়। গত সোমবার (১৩ অক্টোবর) সন্ধায় স্বামী খাদেমুল ইসলাম (নেন্দ) এর সাথে পারিবারিক বিষয় (সিঁদল তৈরী) নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেরিনা বেগম স্বামীর বাড়ী থেকে বেরিয়ে যায়। প্রায় একঘন্টা পরে খাদেমুল ইসলাম(নেন্দ) বিষয়টি তার শশুরকে জানান।

খাদেমুলের পরিবারের লোকজনসহ তার শশুরবাড়ীর লোকজন খোঁজাখুজি শুরু করে। সম্ভাব্য স্থানগুলোতে খুঁজে তাকে পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে কতিপয় আদিবাসী রসেয়া দলুয়া পুকুরে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজনকে জানায়। এলাকার লোকজনসহ মেরিনার ভাই আনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে সংবাদ দেন।

আটয়োরী থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে এলাকবাসীর সহযোগিতায় রসেয়া দলুয়া পুকুর থেকে মেরিনার লাশ উদ্ধার করেন।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল) পুকুর থেকে মহিলার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য বুধবার (১৫ অক্টোবর) সকালে পঞ্চগড় মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আটোয়ারী থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে পুকুর থেকে মহিলার লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:৩৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫