শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

আটোয়ারীতে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্বোধন

দেশব্যাপি প্রথমবারের মতো শুরু হওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারীতেও কর্মসূচির  উদ্বোধন করা হয়েছে। রবিবার ( ১২ অক্টোবর) সকালে উপজেলার আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করেন।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, আটোয়ারী থানার এসআই জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ রেজা আল মামুন ও বাহারাম সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি (ইপিআই) মোঃ নূর আলম, টিকাদান কর্মসূচির কর্মীসহ সংশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ডা. হুমায়ুন কবীর বলেন, দেশে প্রথম বারের মতো শুরু হলো টাইফয়েড টিকাদান কর্মসূচি।  এ কর্মসূচির আওতায় আটোয়ারী উপজেলায়  ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৪২ হাজার ৮৯৩ জন শিশুকে সম্পুর্ণ বিনামূল্যে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকাদান চলবে  আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। কর্মসূচি উদ্বোধনী দিনে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল  ১৫৪১ জন শিশু। এরমধ্যে  ১৪১৫ জন শিশুকে প্রথম দিনে টিকা প্রদান করা হয়েছে (লক্ষ্যমাত্রা অর্জন ৯১.৮২%)। তিনি বলেন, টিসিভি টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য দিয়ে নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। তবে কারো জন্মনিবন্ধন না করা থাকলে স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করতে পারবে। টিকা পেতে জন্মসনদ থাকা বাধ্যতামূলক নয়।
উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার বলেন,  আটোয়ারীতে টাইফযেড টিকাদান ক্যাম্পেইন (টিসিভি) এর আওতায় প্রথম দুই সপ্তাহ (১২- ৩০ অক্টোবর)  পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহ ০১ – ১৩ নভেম্বর) কমিউনিটিতে নিয়মিত এবং স্থায়ী কেন্দ্রে  টাইফয়েড টিকা প্রদান করা হবে। উপজেলার ৬ টি ইউনিয়নে মোট ৩১৭টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। টিকাদান কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের জনবল ছাড়াও ৯৭২জন স্বেচ্ছাসেবক কাজ করবে। এতে প্রথম সারির সুপারভাইজার ১৮ জন দায়িত্বে থাকবে।
ডা. হুমায়ুন জানান, টিকা বিতরণের আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জোট গ্যাভি’র মাধ্যমে টাইফয়েডের টিকা পেয়েছে বাংলাদেশ। ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরী এই টিকা বিশ্ব স্বাস্থ্য (ডব্লিউএইচও) অনুমোদিত। তিনি বলেন, টাইফয়েডের টিকা নিরাপদ। নেপাল ও পাকিস্তান সহ আরো আটটি দেশে এটি ব্যবহার করা হয়েছে এবং এখন পর্যন্ত বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্বোধন

আপডেট সময় ০৮:৪৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫