শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলা-২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পঞ্চগড়ের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলা-২০২৫ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনিুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান’কে কন্ঠভোটে সর্বসম্মতিক্রমে আলোয়াখোয়া রাশ মেলা-২০২৫ এর সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী’র সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।

২০২৪ সালের আলোয়াখোয়া রাশ মেলার আয়-ব্যয় হিসাব নিকাশ উপস্থাপন করেন মেলার সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল), উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার আমীর মাও ঃ মোঃ ইউনুস আলী খাঁন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, রাশ পূজা কমিটির পক্ষ থেকে রঞ্জন ঘোষ হিরু, বিএনপি তোড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি আতাউর রহমান, ব্যবসায়ী আব্দুল খালেক, পল্লী প্রাণি চিকিৎসক আব্দুল কাদের প্রমুখ।

প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মতে, মেলা আগামী ২০ নভেম্বর- ২০২৫ উদ্বোধন হয়ে চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার উপর ভিত্তি করে মেলার মেয়াদ বাড়তে পারে। প্রতিবারের ন্যায় এবারো আলোয়াখোয়া মেলায় গরু, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া, কাঠ ও স্টীলের আসবাবপত্রসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বিপুল সমাহার থাকবে। এছাড়াও মনোমুগ্ধকর সুস্থ বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে।

মেলার সভাপতি জেলা প্রশাসক মোঃ সাবেত আলী ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান সুশৃঙ্খল পরিবেশে মেলা পরিচালনার ক্ষেত্রে দল মত নির্বেশেষে সবার সহযোগিতা কামনা করেছেন।

এ সময় উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, জাসদ, জাগপা,এনসিপি, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলা-২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আপডেট সময় ০৬:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫