পীরগঞ্জে কৃষকের জমির ধান ক্ষেত নষ্ট; থানায় অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ইসমাইল হোসেন নামে এক কৃষকের ৪৬ শতক জমির ধানক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। গত (১৯ অক্টোবর) রবিবার পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর পুঁটিমারী বিলে এই ঘটনাটি ঘটে। 
এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় সেই এলাকার আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, মজিবর রহমানসহ মোট ৭ জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ইসমাইল হোসেন।
এজাহার সূত্রে জানা গেছে, গত (১৪ অক্টোবর) মঙ্গলবার সকালে ১৬ শতক জমির ধান ক্ষেত কেটে নষ্ট করে, পরে আরেক দফায় গত (১৯ অক্টোবর) রবিবার ৩০ শতক জমির ধানক্ষেত বিষাক্ত স্প্রে দিয়ে পুড়িয়ে দেয় আসামিরা।
এতে প্রায় ৫০হাজার ক্ষতিসাধন হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক ইসমাইল হোসেন।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক ইসমাইল হোসেন বলেন, আমার ধান ক্ষেত আসামিরা ক্ষমতার প্রভাব দেখিয়ে তারা নষ্ট করছে। আমি তাদের বিচার দাবী করছি।
তবে সব দোষ অস্বীকার করে অভিযুক্ত মজিবর রহমান বলেন, আমাদের বিরুদ্ধে যেটা অভিযোগ করা হচ্ছে এটা মিথ্যা বানোয়াট।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম, বলেন এজাহার পেয়েছি ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পীরগঞ্জে কৃষকের জমির ধান ক্ষেত নষ্ট; থানায় অভিযোগ

আপডেট সময় ০৫:০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫