পঞ্চগড় হাসপাতালে জামায়াতের ১০ লাখ টাকার অনুদান

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে নির্মিত বহুতল ভবন দীর্ঘদিন ধরে বরাদ্দের অভাবে চালু হয়নি। এ অবস্থায় জেলা প্রশাসনের উদ্যোগে হাসপাতাল চালুর জন্য একটি তহবিল গঠন করা হয়। সেই তহবিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছে।

রোববার (২ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক সাবেত আলীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

অনুদান প্রদান শেষে বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, “খাদ্য সমস্যা সমাধান, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যে মানবিক উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়। আমাদের এই অনুদান কোনো দলীয় প্রচারণা নয় — এটি একটি মানবিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ আমাদের গর্বের দেশ। এই দেশ গড়ার জন্য দল, ধর্ম, মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। চিকিৎসা, শিক্ষা ও দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা নাগরিক হিসেবে দায়িত্ব পালন করবো। আল্লাহ মানুষকে কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, তাই মানুষের সেবা করাই আমাদের প্রধান কর্তব্য।”

পরে মাওলানা আব্দুল হালিম দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে হাসপাতালের নতুন ভবন পরিদর্শন করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এর কোনো মূল্য নেই। আমরা চাই জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হোক। গণভোট এবং নির্বাচন—দুটোই হতে হবে। একটি হবে, একটি হবে না—এটা আমরা মানবো না।”

তিনি আরও যোগ করেন, “কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের বিরোধ নেই। সবাই তাদের নিজ নিজ মতামত পেশ করবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা আটটি দল মিলে গণভোটসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, গণ অধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজার রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি আব্দুল হাই, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পঞ্চগড় হাসপাতালে জামায়াতের ১০ লাখ টাকার অনুদান

আপডেট সময় ০৪:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫