পীরগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সফলতা পেয়েছেন চাষীরা

সারা বছর পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনাকে বাস্তবে রুপ দিতে পেরেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চাষীরা। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে এবার বেশ সফলতা পেয়েছেন কয়েক জন চাষী।
উপজেলা কৃষি বিভাগ জানায়, সারা বছর পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রথমবারের মত পীরগঞ্জ উপজেলার ৭০ জন চাষীকে গ্রীষ্মকালীন নাসিক এন-৫৩ জাতের পেঁয়াজের বীজ ও সার বিনা মুল্যে সরবরাহ করা হয়। আধুনিক পদ্ধতিতে ও কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী তারা পেঁয়াজ চাষ করেছেন। সঠিক সময়ে চারা উৎপাদন, রোপণ, সুষম সার প্রয়োগ ও নিয়মিত সেচ ব্যবস্থাপনার মাধ্যমে পেঁয়াজের আবাদ হয়েছে ভাল। ফলনও হবে আশানুরূপ বলে জানান চাষীরা।
পৌর শহরের বিলডাঙ্গী মহল্লার চাষী লৃৎফর রহমান, জগথা মহল্লার বাদল হোসেন ও পীরগঞ্জ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের চাষী মামুনুর রশীদ জানান, তারা এবার কৃষি বিভাগের সহায়তায় প্রথমবারের মত গ্রীস্মকালীন পেঁয়াজ চাষ করেছেন। শুরুতে অনেকেই বলেছিল গ্রীষ্মকালে পেঁয়াজ হবে না। কিন্তু কৃষি অফিসের পরামর্শ মেনে চাষ করায় আবাদ বেশ ভাল হয়েছে। ফলন ভাল হবে বলে আশা তাদের। বর্তমানে পেঁয়াজের দামও ভাল। কয়েক দিনের মধ্যে পেঁয়াজ তুলবেন তারা। এতে বেশ লাভবান হবেন বলেও আশা তাদের।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান জানান, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ দেশের পেঁয়াজ ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগ্রহী কৃষকদের প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া হচ্ছে। আবাদ ভাল হয়েছে। আশা করা হচ্ছে আগামীতে পেঁয়াজ চাষ আরও সম্প্রসারণ হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পীরগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সফলতা পেয়েছেন চাষীরা

আপডেট সময় ০৬:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫