বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর পদ প্রত্যাশী ছাত্রনেতা এবং সাবেক তিতুমীর কলেজ ছাত্রদল এর সহ সভাপতি মো: মহিউদ্দিন আলম এর ঢাকা ১৭ আসনে জনাব তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
গত স্বৈরাচার শাসনামলে নির্যাতিত, নিপীড়িত ভোলার কৃতি সন্তান মোঃ মহিউদ্দিন আলম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নিবেদিত কর্মী হিসেবেই নিজেকে পরিচয় দিতে পছন্দ বোধ করেন। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই ঢাকা ১৭ আসনে দেশ নেতা জনাব তারেক রহমানের নির্বাচনী এলাকায় প্রতি মুহূর্তে চষে বেড়াচ্ছেন জনগণের কাছে। মানুষের দৌড়গোড়ায় পৌঁছে ভোট ভিক্ষা চাইছেন জনাব তারেক রহমানের জন্য। তিনি বলেন আমার নেতা জনাব তারেক রহমান দেশ গরার জন্য যে মিশন ভিশন নিয়েছেন, জনগণ যদি নির্বাচিত করে সেবা করার সুযোগ দেয়।আগামীতে বাংলাদেশ বিশ্বের বুকে একটি রোল মডেল স্থাপিত হবে। জনগণের কাছে প্রত্যাশা ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ সেবা করার সুযোগ দিবে।
নিজস্ব প্রতিবেদক 


























