শিরোনাম :
পীরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ
-
ফাইদুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি - আপডেট সময় ০৫:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- 66
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ (বীজ উৎপাদন) আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়, উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস,এম ইসপাকুল করিম। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে, ৭৫জন কৃষক কে ১ বিঘা জমিতে চাষের জন্য ১ কেজি পেঁয়াজ বীজ, ২৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি ডিএপি, ২৫ কেজি এমওপি, ২৫ কেজি জিপসাম, ১ কেজি জিংক, ১ কেজি বোরণ, ২০০ কেজি ভার্মি কম্পোস্ট সার, ৭ কেজি বালাইনাশক ও ১টি সাইনবোর্ড দেওয়া হয়।
এছাড়াও কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অংশগ্রহণকারী কৃষকদের পেঁয়াজ কন্দ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক ১ দিনের প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, বলেন সরকারের এ উদ্যোগের ফলে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। একই সঙ্গে দেশে গ্রীষ্মকালি পেঁয়াজের বীজ উৎপাদন বাড়লে আমদানি নির্ভরতা কমবে বলেও তারা আশা প্রকাশ করেন।
উপস্থিত কৃষকরা সরকারের এ সহায়তায় সন্তোষ প্রকাশ করেন, সময়োপযোগী এ প্রণোদনা তাদের আবাদে উৎসাহ যোগাবে।
ট্যাগস
রংপুর বিভাগ
জনপ্রিয় সংবাদ



























