আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড

পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের রায়ে এক মাদকসেবীর তিন মাসের কারাদন্ড হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রামপুর বারঘরিয়া এলাকায় মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় রামপুর বারঘরিয়া গ্রামের গোপাল চন্দ্র বর্মনের বড় ছেলে মাদকসেবী বিমল চন্দ্র ওরফে ধনেশ এর নিকট হতে ১০ গ্রাম গাঁজা পাওয়া যায়। তাৎক্ষনিকভাবে ১৮-এর ধারা ৯(১)(গ) লঙ্ঘনের অপরাধে ধারা ৩৬(১) সারণির ২১ অনুযায়ী ১০০ টাকা অর্থদন্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশের রায় প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান সহ সঙ্গীয় পুলিশ ফোর্সের একটি চৌকশ টিম। এসময় ইউএনও রিপামনি দেবী বলেন, উপজেলায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড

আপডেট সময় ০৭:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬