শিরোনাম :
ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন হামলার হুমকির মুখে কঠোর ইরান, বিক্ষোভ দমনে সর্বোচ্চ সতর্কতা চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার

যৌতুকের টাকায় প্রাইভেট কার, ড্রাইভিং শিখতে গিয়ে দোকান ভাঙচুর, আহত-৪ 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে শনিবার (১২জুলাই) সদ্য বিবাহিত দ্বীপ বসাক যৌতুকের টাকায় নতুন গাড়ি কেনে ট্রায়াল দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ৪ পথচারীকে আহত করেছে। এছাড়াও দোকানে থাকা ২টি ফ্রিজ, রক্ষিত মালামাল ভাংচুর করছে। 
জানা গেছে, পৌর শহরের তনু বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সদ্য বিবাহিতা দ্বীপ বসাক তার একটি নতুন প্রাইভেট কার  ট্রায়াল দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চৌরাস্তা মোড়ে সড়কের পাশে থাকা ৪ জন পথচারীরকে আহত করে। এছাড়াও  মিঠুন ও শরিফ কনফেকশনারি দোকান ব্যাপক ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বীপ বসাক তার শশুরের দেওয়া  নতুন গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন এবং হঠাৎ করে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি সোজা গিয়ে পথচারীদের ধাক্কা দেয়  এবং ২ টি দোকানে ঢুকে পড়ে। আহতদের তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের অদক্ষতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে শরিফ কনফেকশনারি সত্তাধিকারি জানান, নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে প্রাইভেট কার নিয়েছেন দ্বীপ। আগে কখনো ডাইভিং শেখেনি, নেই কোন ডাইভিং লাইসেন্স। গাড়ি নিয়ে হাইওয়ে রোডে উঠেছে। আমি এবং আমার পার্শ্ববর্তী দোকান মিঠুন কনফেকশনারিতে ধাক্কা দিলে আমাদের ফ্রিজসহ প্রায় লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে।এছাড়াও চারজন পথচারী আহত হয়েছেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।
এ ব্যাপারে তনু বস্ত্রালয়ের স্বত্বাধিকারী দ্বীপ মুঠোফোনে জানান, ভাই এগুলো নিয়ে লেখালেখি করিয়েন না ক্ষতিগ্রস্তদের আমি পুষিয়ে দেবো ।
এ বিষয়ে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা.আরশেদুল হক মুঠো ফোনে জানান, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাটি আসলে দুঃখজনক। অভিযোগ পেলে আইন আইনুগ ব্যবস্থা নেওয়া হবে ।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যৌতুকের টাকায় প্রাইভেট কার, ড্রাইভিং শিখতে গিয়ে দোকান ভাঙচুর, আহত-৪ 

আপডেট সময় ০৭:২৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫