শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

পেটের চর্বি কমায় যে ৪ সবজি

ওজন কমাতে পুষ্টিকর খাবার খাওয়ার বিকল্প নেই। বিশেষ করে পেটে মেদ বা বেলি ফ্যাট কমাতে শাকসবজিতে ভরসা রাখতে পারেন। শরীরের অন্যান্য অংশের চেয়ে পেটের মেদ কমানোই সবচেয়ে কষ্টকর। তাই পেটের মেদ কমাতে ভরসা রাখুন ৪ সবজিতে।

নিয়মিত এই সবজি খেলে আপনার অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমবে, আবার পেটের চর্বিও কমতে শুরু করবে। কোন কোন সবজি খেলে দ্রুত আপনার পেটের চর্বি ঝরবে, জেনে নিন-

পালংশাক
পালংশাক খেলে সহজে আপনার পেটে জমে থাকা মেদ কমবে। এই শাক মেটাবলিজম রেট বাড়ায়। ফলে নিয়ন্ত্রণে থাকে ওজন। পালংশাকে আছে ভিটামিন ই ও ম্যাগনেসিয়াম। এই দুই উপকরণ পেটের মেদ ঝরাতে সাহায্য করে। এছাড়া ভিটামিন ই ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্যও খুবই ভালো। তাই চুল ও ত্বক ভালো রাখতেও কাজ করে পালংশাক। তবে এই শাক রান্না করার আগে ভালভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া জরুরি।

ব্রকোলি
ব্রকোলি অত্যন্ত স্বাস্থ্যকর একটি সবজি। একাধিক পুষ্টি উপকরণ আছে ব্রকোলিতে। ওজন কমাতে এই সবজি বিশেষ কার্যকরী। ভিটামিন কে আছে ব্রকোলিতে। যা মেটাবলিজম রেট বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে।

কুমড়া
অনেকেই হয়তো কুমড়া খেতে মোটেই পছন্দ করে না। অথচ এই সবজি খেলে খুব কম সময়ে পেটের মেদ কমবে। কারণ কুমড়ায় ক্যালোরি কম ও ফাইবারের পরিমাণ বেশি। বিশেষ করে সবুজ কুমড়ায়। এছাড়া আছে ভিটামিন এ ও ভিটামিন কে। যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ফাইবার বেশি থাকার কারণে কুমড়া খেলে হজমশক্তি ভালো হয় ও কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হবে।

গাজর
গাজর খেলে পেটে জমে থাকা চর্বি বা মেদও সহজে কমবে। গাজরেও ক্যালোরির পরিমাণ কম থাকে। যদি কাঁচা গাজর খেতে পারেন তাহলে পেটের মেদ ঝরবে খুব কম সময়েই। তবে বেশি পরিমাণে কাঁচা গাজর খেলে সমস্যা হতে পারে পেটে।

সূত্র: এবিপি লাইভ

আরো পড়ুন : শিশুর সব দুরন্তপনা স্বাভাবিক না-ও হতে পারে

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পেটের চর্বি কমায় যে ৪ সবজি

আপডেট সময় ১১:৪৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪