ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে ১ আগস্ট শুরু হচ্ছে সাতদিনের ‘ঢাকা উৎসব’

চার শতাব্দীরও বেশি ইতিহাসের সাক্ষী রাজধানী ঢাকা। সেই ঐতিহ্য, সংস্কৃতি ও নাগরিক পরিচয়কে নতুন করে তুলে ধরতে ঢাকা পৌরসভার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে সাত দিনব্যাপী ‘ঢাকা উৎসব’ আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী ১ আগস্ট শুরু হওয়া এই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, রাজধানীর ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।

আব্দুস সালাম বলেন, “আগামী ১ আগস্ট ঢাকা পৌরসভার ৪১৬ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে আমরা ‘ঢাকা উৎসব’ আয়োজন করছি। প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতি দিয়েছেন।”

তার ভাষায়, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরান ঢাকার অনেক ঐতিহ্য ধীরে ধীরে মানুষের স্মৃতি থেকে হারিয়ে যাচ্ছে। সেই ইতিহাস ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে নতুনভাবে তুলে ধরতেই সপ্তাহব্যাপী এই আয়োজন করা হচ্ছে।

ডিএসসিসি জানিয়েছে, ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত চলবে ‘ঢাকা উৎসব’। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ঐতিহাসিক লালবাগ কেল্লায়। প্রথম দিন প্রধানমন্ত্রী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি আদি ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্টল পরিদর্শন করবেন।

উৎসবজুড়ে রাজধানীর ঐতিহ্য ও নাগরিক জীবনকে ঘিরে নানা আয়োজন রাখা হয়েছে। এর মধ্যে থাকবে আদি ঢাকার খাবারের প্রদর্শনী, ঘুড়ি উৎসব, নৌকাবাইচ, সাংস্কৃতিক পরিবেশনা, পরিচ্ছন্ন ঢাকা কর্মসূচি এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম। আয়োজকদের আশা, এসব আয়োজনের মাধ্যমে নাগরিকদের মধ্যে ঐতিহ্যচর্চার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য সম্পর্কে সচেতনতাও বাড়বে।

প্রশাসক আব্দুস সালাম বলেন, শুধু উৎসব আয়োজনই নয়, ঢাকার ঐতিহাসিক পরিচয় ও সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। তিনি নগরবাসীকে পরিবার-পরিজন নিয়ে উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান।

রাজধানী ঢাকার দীর্ঘ ইতিহাসে সংস্কৃতি, বাণিজ্য, স্থাপত্য ও নাগরিক জীবনের নানা অধ্যায় জড়িয়ে রয়েছে। সেই ঐতিহ্যকে উদ্‌যাপন এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এবারের ‘ঢাকা উৎসব’কে একটি অংশগ্রহণমূলক নগর উৎসবে রূপ দিতে চায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আয়োজকদের প্রত্যাশা, সাত দিনের এই উৎসব রাজধানীর ইতিহাস ও সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইরান-সংঘাতে তেলের দাম ঊর্ধ্বমুখী, চাপে এশিয়ার শেয়ারবাজার

১৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে ১ আগস্ট শুরু হচ্ছে সাতদিনের ‘ঢাকা উৎসব’

আপডেট সময় ০৫:২৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬